আন্তর্জাতিক

নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ালেন বার্নি স্যান্ডার্স

ইন্টারন্যাশনাল ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ালেন সিনেটর বার্নি স্যান্ডার্স। এর ফলে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ক্ষেত্রে ডেমোক্রেটিক পার্টি থেকে সাবেক ভাইস-প্রেসিডেন্ট জো বাইডেনের আর কোনো প্রতিদ্বন্দ্বী রইল না।

বিবিসি জানায়,বুধবার ৭৮ বছর বয়সী স্যান্ডার্স তার সমর্থকদের উদ্দেশে বলেন, প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে পর্যাপ্ত ভোট পাওয়ার সম্ভাব্য উপায় দেখতে পাচ্ছেন না তিনি। তাই নির্বাচনে প্রার্থী হওয়ার প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি।

প্রার্থী হওয়ার লড়াইয়ে প্রথম দিকে এগিয়েই ছিলেন বার্নি স্যান্ডার্স। নজর কাড়তেও সক্ষম হন তরুণ ভোটারদের। কিন্তু সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের সঙ্গে পেরে উঠেননি।

স্যান্ডার্স এর আগে ডেমোক্র্যাটিক প্রার্থী মনোনয়ন প্রক্রিয়ার শেষ পর্যন্ত লড়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন।

গতবারের প্রেসিডেন্ট নির্বাচনেও প্রার্থী হতে লড়েছিলেন তিনি। তবে হিলারি ক্লিনটনের কাছে পরাজিত হয়ে বার্নি স্যান্ডার্স।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাশিয়া থেকে সরাসরি ইউরিয়া সার আনবে সরকার

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতির কারণে সার সরবরাহকারী দেশগুলোতে উৎপাদন, পরি...

প্রাইভেট বনাম সরকারি প্রাথমিক শিক্ষা : আস্থার বাস্তবতা ও দায়বদ্ধতার প্রশ্ন

বাংলাদেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থায় আজ এক স্পষ্ট দ্বৈত বাস্তবতা দেখা যায়&mdas...

হ্যাটট্রিকের পর আবেগে কেঁদে ফেললেন মেসি

২০২৬ ফিফা বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছে আর্জেন্টিনা। টুর্নামেন্টের প্রথম ম্...

২০ জুন খুলনায় বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্যজোট 

আগামী শনিবার(২০ জুন) দুপুর ২টায় খুলনা মহানগরীর ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে গ...

বেনজীরকে দেশে আনতে যেসব বাধা থাকতে পারে 

বেনজীর আহমেদ (পুলিশের সাবেক মহাপরিদর্শক,আইজিপি) দুবাইয়ে গ্রেফতার হয়েছেন। আগে...

সার্বভৌমত্ব রক্ষায় দক্ষ, যোগ্য ও দেশপ্রেমিক সেনাবাহিনী প্রয়োজন: সেনাপ্রধান

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সেনাবাহিনীর আধুনিকায়নে বাস্তবমুখী পরিকল্পনা নেয়া হয়ে...

ঢাকায় একক কোম্পানির অধীনে বাস চলাচলের পরিকল্পনা

ঢাকার গণপরিবহন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক পরি...

দেশে গম চাষে অগ্রগতি, ২.৮৮ লাখ হেক্টরে আবাদ

দেশে গম চাষের পরিধি ক্রমেই বাড়ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর র...

ঢাকায় আ.লীগের ঝটিকা মিছিল

ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সাবেক অন্...

জুনের ১৭ দিনে ১৮২ কোটি ডলার রেমিট্যান্স, নতুন রেকর্ড

চলতি জুন মাসে প্রবাসী আয়ের প্রবাহে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে। বাংলাদেশ ব্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা