বিনোদন

না ফেরার দেশে গায়ক লিটল রিচার্ড

বিনোদন ডেস্ক:

রক এন রোলের কিংবদন্তি গায়ক ও গীতিকার লিটল রিচার্ড আর নেই। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৭ বছর।

পরিবারের বরাত দিয়ে শিল্পীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে খবর প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস, বিবিসিসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

রিচার্ডের সাবেক মুখপাত্র ডিক অ্যালেন জানান, টেনেসি রাজ্যের ন্যাশভিলে নিজের বাড়িতে তিনি মারা গেছেন। মৃত্যুর সময় এই শিল্পীর পাশে ছিলেন তার ভাই, বোন ও ছেলে ড্যানি পেনিম্যান। বিনোদনমূলক ওয়েবসাইট টিএমজিকে লিটল রিচার্ডের বেজ গিটারিস্ট চার্লস গ্লেন জানান, টানা দুই মাস ধরে অসুস্থ ছিলেন কিংবদন্তি এই শিল্পী ।

১৯৩২ সালের ৫ ডিসেম্বর জর্জিয়ায় জন্মগ্রহণকারী রিচার্ড ওয়েন পেনিম্যান হিসাবে পরিচিত লিটল রিচার্ড ১৯৮৬ সালে রক অ্যান্ড রোল হল অব ফ্রেমে প্রথম অন্তর্ভুক্ত হন।

রিচার্ড ১৯৪৭ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত গান করেছেন। তার বিখ্যাত গানের মধ্যে রয়েছে ‘গুড গলি মিস মলি’, ‘টুটি ফ্রুটি’, ‘‌রিপ ইট আপ’, ‘লং লং স্যালির’ ইত্যাদি। ১৯৮৬ সালে রক অ্যান্ড রোল হল অব ফেমে স্থান পাওয়া বিখ্যাত ব্যক্তিদের মধ্যে তিনি অন্যতম। বিশ্বব্যাপী তার গানের তিন কোটিরও বেশি কপি বিক্রি হয়েছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা