বিজ্ঞান

নাসায় কাজ করছেন বাংলাদেশি মাহজাবীন

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে প্রথম বাংলাদেশি নারী হিসেবে নিয়োগ পেয়েছেন মাহজাবীন হক। তিনি পেইন্টিং ও ডিজাইনে পারদর্শী।

সিলেটে জন্ম নেয়া এই মেয়ের সাফল্যে যুক্তরাষ্ট্রের মিশিগানে বাঙালি কমিউনিটির মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। তার গ্রামের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার কদমরসুল গ্রামে।

জানা গেছে, সম্প্রতি মাহজাবীন হক মিশিগানের ওয়েইন স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে অধ্যয়নরত অবস্থায়ই মাহজাবীন হক দুই দফায় টেক্সাসের হিউস্টনে অবস্থিত নাসার জনসন স্পেস সেন্টারে ইন্টার্নশিপ করেন। তারপরই তাকে নিয়োগ দেয় নাসা।

মাহজাবীন হক তার বাবা-মার সঙ্গে ২০০৯ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। বর্তমানে তার সঙ্গে মা ফেরদৌসী চৌধুরী ও একমাত্র ভাই সৈয়দ সামিউল হক রয়েছেন। সৈয়দ সামিউল হক ইউএস আর্মিতে চাকরি করেন।

প্রথমদিকে তিনি ডাটা অ্যানালিস্ট এবং পরে সফটওয়্যার ডেভেলপার হিসেবে মিশন কন্ট্রোলে কাজ করেন।

মাহজাবীন হক জানান, নাসায় দুই দফায় আট মাস দুটি গুরুত্বপূর্ণ বিভাগে কাজ করেন তিনি। এর ফলে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন। নাসা ছাড়াও বিশ্বের অনেক খ্যাতনামা কোম্পানি থেকে তিনি চাকরির আমন্ত্রণ পেয়েছেন। এর মধ্যে নাসাকেই বেছে নিয়েছেন তিনি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7

Newsletter

Subscribe to our newsletter and stay updated.

সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

তিন গ্রামে বন্দুকধারীর তাণ্ডব, নিহত ৮

এক ঝলক : ┃ তুরস্কে বন্দুকধার...

এক দশকে বিদেশি দেনা প্রায় দ্বিগুণ, সবচেয়ে বড় পাওনাদার চীন

দশ বছরে বিদেশি ঋণ প্রায় দ্বিগুণ হয়ে গেছে পাকিস্তানের। বিশ্বব্যাংকের সর্বশেষ...

অভিষেক শতকেই দ্বিশতক, লেজের ব্যাটারদের নিয়ে একাই টেনে তুললেন বাংলাদেশকে

সিলেট টেস্টের তৃতীয় দিন বিকেলে বাংলাদেশের ক্রিকেট পেয়েছে এমন এক ইনিংস, যা ব...

‘রবি ইন ঢাকা’য় চমক, চরিত্র নিয়ে মুখে তালা

ছোটপর্দার জনপ্রিয় মুখ রিচি সোলায়মান এবার পা রাখছেন সিনেমার জগতে। নাটকের দর্...

জামালপুরে ট্রাকের চাপায় একই পরিবারের তিনজনসহ প্রাণ গেল ৪ জনের

জামালপুরের মেলান্দহে দ্রুতগামী একটি ট্রাক প্রথমে মোটরসাইকেল ও পরে অটোরিকশাকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা