বিজ্ঞান

নতুন বছরে ফের সূর্যগ্রহণ

শেষ সূর্যগ্রহণ দেখা গিয়েছিল ২০১৯ এর ২৬ ডিসেম্বর। আড়াই ঘণ্টা ধরে বিশ্ববাসী দেখেছে মহাজাগতিক সেই দৃশ্য।

সূর্যকে ৯০ শতাংশের বেশি ঢেকে ফেলেছিল চাঁদ, যা খালি চোখেই অবলোকন করতে পেরেছে বিশ্ববাসী। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ‘রিং অব ফায়ার’।

বাংলাদেশের বেশিরভাগ এলাকা থেকেই দেখা গিয়েছিল দশকের শেষ সূর্যগ্রহণ। কিন্তু অনেকেই সূর্যগ্রহণ দেখে উঠতে পারেননি। যারা ‘মিস’ করেছেন, তাদের জন্য সূর্যগ্রহণ দেখার আগাম বার্তা দিয়েছেন বিজ্ঞানীরা।

ডেট অ্যান্ড টাইম ওয়েবসাইটের তথ্য মতে, ২০২০ সালে আবার হতে যাচ্ছে সূর্যগ্রহণ। এবং তা দেখা যাবে এ বছরের ২১ জুন।

জানা গেছে, এটি বাংলাদেশ থেকেও দৃশ্যমান হতে পারে। সেদিন সকাল ৯ টা ১৫ মিনিট থেকে শুরু হবে গ্রহণ। ১০ টা ১৭ মিনিটে সবাই পূর্ণগ্রহণ দেখতে পাবে । দুপুর ১২ টা ১০ মিনিটে হবে সর্বাধিক গ্রহণ, সেই মুহূর্তে হবে বলয়গ্রাস।

২০২০ সালের সূর্যগ্রহণ এশিয়া, আফ্রিকা, প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরের বেশিরভাগ এলাকা থেকে দেখা যাবে।

ইউরোপ এবং অস্ট্রেলিয়ার বেশ কিছু এলাকা নতুন বছরের প্রথম সূর্যগ্রহণের সাক্ষী হবেন বলেও মনে করা হচ্ছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7

Newsletter

Subscribe to our newsletter and stay updated.

সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

চায়ের দোকানে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

সাতক্ষীরা শহরের একটি চায়ের দোকানে কথা-কাটাকাটি থামাতে গিয়ে ছুরিকাঘাতে জাকারিয়...

বিবাহের তথ্য যুক্ত হবে এনআইডি, জন্ম নিবন্ধন ও পাসপোর্টে: আইনমন্ত্রী

দেশের বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা ডিজিটাল ব্যবস...

ফ্রান্স-ইতালি ম্যাচে জয় পায়নি কেউই

ইতালির বিপক্ষে প্রথমার্ধে বিবর্ণ হলেও দ্বিতীয়ার্ধে...

ঝিনাইদহে ড্রাগন বাগানের বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ হোসেন (১৭) নামে এক কি...

শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরে ব্রোঞ্জও খুইয়েছে বাংলাদেশ

অনেক আশা নিয়ে এসেছিলেন নাগোয়ার বাংলাদেশি প্রবাসীরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা