বিনোদন

নতুন ভাবে হাজির নাটালি পোর্টম্যান

বিনোদন ডেস্ক: অস্কারজয়ী ইসরায়েলি-মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী নাটালি পোর্টম্যান। সমসাময়িক অভিনেত্রীদের মধ্যে তাকে অন্যতম শ্রেষ্ঠ প্রতিভাবান বলে ধরা হয়। বিশ্বজোড়া ভক্তদের জন্য নতুন খবর নিয়ে এলেন।

সম্প্রতি এইচবিও ফিল্মসের ব্যানারে 'দ্য ডেইস অফ এবানডোনমেন্ট'-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন নাটালি। সিনেমাটির গল্প রচিত হয়েছে এলেনা ফেরান্তের বেস্ট সেলিং উপন্যাস 'দ্য ডেইস অফ এবানডোনমেন্ট'-এর উপর ভিত্তি করে। সিনেমাটি রচনা ও পরিচালনা করবেন ম্যাগি বেটস।

অভিনয়ের পাশাপাশি প্রযোজক সোফি মাসের সঙ্গে নির্বাহী প্রযোজক হিসেবেও কাজ করবেন পোর্টম্যান।

এ সিনেমায় টেস নামক এক মহিলার চরিত্রে অভিনয় করবেন তিনি যে কিনা তার ব্যক্তিগত জীবনের স্বপ্নগুলো পরিত্যাগ করেছে তার পারিবারিক জীবনের জন্য।

একজন নারীর জীবনের অন্ধকারাছন্ন নানা চিত্র ফুটে উঠবে এই সিনেমায়। উপন্যাসটির জনপ্রিয়তা এবং বর্তমান সময়ের নানা দিক চিন্তা করেই নির্মিত হবে সিনেমাটি।

প্রসঙ্গত, 'স্টার ওয়ার্স' ত্রয়ী-তে পাদমে আমিদালা চরিত্রে অভিনয় করে পুরো দুনিয়া জুড়ে জনপ্রিয়তা পেয়ে যান নাটালি পোর্টম্যান। পরবর্তীতে ২০১১ সালে 'ব্লাক সোয়ান' সিনেমায় অভিনয় করে অস্কার জয় করেন তিনি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব পৌঁছেছেন ৫৩৪১০ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে মঙ্গলবার (১২ মে) দি...

পটুয়াখালীর বিভিন্ন রুটে বাড়ছে যাতায়াত ব্যয়

সারাদেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী স্পিডবোটের যা...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা, সাবেক গৃহা...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

বন্ধুদের সঙ্গে আজ আড্ডা দেবেন কবি মজিদ মাহমুদ 

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

চূড়ান্ত তালিকা: দেশে মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখের বেশি

দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন।...

হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা...

তাপপ্রবাহের ঝুঁকিতে বিশ্বকাপের এক-চতুর্থাংশ ম্যাচ

বিশ্বকাপে প্রতি চারটি ম্যাচের একটি প্রচণ্ড গরমের ম...

সূর্য থেকে ধেয়ে আসছে শক্তিশালী শিখা

সূর্য থেকে অত্যন্ত শক্তিশালী সৌর শিখা পৃথিবীর দিকে...

পদ্মায় ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন ফোরকান

গাজীপুরে কাপাসিয়া উপজেলায় একই পরিবারের পাঁচজনকে খু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা