খেলা

নতুন বছরে টাইগারদের ব্যস্ত সূচি

দেশের সবার আবেগ ও ভালবাসার চূড়ান্ত জায়গা জুড়ে আছে ক্রিকেট। নতুন বছরে ক্রিকেট নিয়ে তারা দেখছে নতুন স্বপ্ন। তাদের সেই স্বপ্নের কিছুটা প্রতিফল হবে মাঠের ক্রিকেটে। আর তাই এ বছর একাধিক ম্যাচ, সিরিজ নিয়ে দারুণ ব্যস্ত থাকবে টাইগাররা।

২০২০ সালের ক্যালেন্ডার বাংলাদেশ ক্রিকেট দলের জন্য ব্যস্ত সূচিতে ঠাসা। রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো মেগা আসর।

সেপ্টেম্বরে দুবাইয়ে এশিয়া কাপ দিয়ে শুরু। আছে একাধিক হোম ও অ্যাওয়ে সিরিজ। এ বছর বাংলাদেশ দল মোট ওয়ানডে খেলবে ৬টি আর টেস্ট খেলবে ৯টি। এই দুই ফরম্যাট ছাপিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটেই ব্যস্ত থাকবে টাইগারা।

২০২০ সালে রয়েছে ৯টি টেস্ট ও ৬টি ওয়ানডে। অক্টোবরে অস্ট্রেলিয়ার বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। মেগা এ আসর বাদ দিয়েও ২০২০ সালে টাইগাররা অন্তত ২০টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

বাংলাদেশের নতুন বছরের মিশন শুরু হওয়ার কথা রয়েছে পাকিস্তান সফর দিয়ে। টেস্টের সূচি এখনো ঠিক না হলেও সফরে ৩টি-২০ ও ২টি টেস্ট খেলার কথা রয়েছে টাইগারদের।

নানা সময়ে নয়-ছয় করা ক্রিকেট অস্ট্রেলিয়ার দুটি টেস্ট খেলতে ফেব্রুয়ারিতে আসার কথা থাকলেও তা পিছিয়ে অনুষ্ঠিত হবে জুনে।

মার্চে জিম্বাবুয়ে আসবে বাংলাদেশ সফরে। খেলবে একটি টেস্ট ও ৫টি টি-টোয়েন্টি। সফর নিশ্চিত হলেও সূচি ঠিক হয়নি এখনো।

এপ্রিলে খেলা নেই বাংলাদেশের। তবে ক্রিকেট বোর্ডের প্রাথমিক পরিকল্পনায় আছে এ সময়ে একটা ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের।

মে মাসে শেষের দিকে আয়ারল্যান্ড সফর করবে বাংলাদেশ। খেলবে তিনটি ওয়ানডে আর চারটি টি-টোয়েন্টি। ওয়ানডের সূচি ঠিক হলেও টি-টোয়েন্টি সূচি এখনো চূড়ান্ত নয়। কারণ টি-টোয়েন্টি ম্যাচগুলো হওয়ার কথা রয়েছে ইংল্যান্ডে।

জুলাইয়ে আসবে শ্রীলঙ্কা। তারা টাইগারদের বিপক্ষে খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আগস্টে দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। পরের মাসে এশিয়া কাপ খেলতে বাংলাদেশ উড়াল দেবে দুবাই। এ আসরে অন্তত ৫টি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা।

এরপর বাংলাদেশ দল যাবে নিউজিল্যান্ডে। খেলবে তিনটি টি-টোয়েন্টি। তারপরই টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে অস্ট্রেলিয়া উড়াল দিবে টিম বাংলাদেশ।

বছর শেষে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলে ২০২০ সালে টাইগার সূচির সমাপ্তি ঘটবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা