বিনোদন

দোয়া চাইলেন বেজবাবা সুমন, পঙ্গুত্বের আশঙ্কা

বিনোদন ডেস্ক:

বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড অর্থহীনের প্রতিষ্ঠাতা গায়ক ‌বেজবাবা সুমনের শরীরটা ভালো নেই অনেক দিন ধরেই। সড়ক দুর্ঘটনা ও ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর থেকে ঠিকঠাক আর সুস্থ হয়ে উঠতে পারছেন না তিনি। সম্প্রতি আরও বেশি অসুস্থ হয়ে পড়েছেন তিনি। এজন্য তার শরীরে জরুরি অস্ত্রোপচার করতে হচ্ছে। সেখানেও রয়েছে ভয়ের কারণ! এই অস্ত্রোপচার অসফল হলে পঙ্গুত্বের সম্ভবনাও রয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে বেজবাবা এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লেখেন, আমার শরীর ভালো না। আমি সারাদিন বিছানায় শুয়ে থাকি। আমার স্পাইনের অবস্থা খুব খারাপ। ১৯ তারিখে এ জার্মানি যাচ্ছি সার্জারির জন্য, যদিও ডাক্তাররা খুব একটা আশাবাদি নয়। সার্জারি অসফল হলে আমার সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাবার সম্ভাবনা আছে। দেখা যাক কী হয়। সবাই দোয়া করবেন।

ক্যানসার ও দুর্ঘটনার জন্য এরই মধ্যে সুমনের শরীরে ১৫টির বেশি অস্ত্রোপচার হয়েছে। তার মেরুদণ্ডের হাড় ভাঙা। এ কারণে দুটি ডিস্ক বসানো হয়েছিল। মেরুদণ্ডের জন্যই আবার অস্ত্রোপচারের দরকার হলো।

গত বছরের সেপ্টেম্বরে জার্মানিতে গিয়ে মেরুদণ্ডের সর্বশেষ অপারেশন করিয়েছিলেন সুমন।

এদিকে সম্প্রতি ইউটিউবে এসেছে সুমনের নতুন গান ‘প্রথম’। মাসুদ হাসান উজ্জ্বলের সিনেমা ‘ঊনপঞ্চাশ বাতাস’- এ গানটি ব্যবহৃত হয়েছে। এটিই তার প্রথম প্লেব্যাক।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে সফরসঙ্গী ৩৫ জন

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল (২১ সেপ্টেম্বর) নিউই...

পল্লবীতে পরিস্থান পরিবহনের বাসে আগুন

রাজধানীর পল্লবী থানাধীন সরকারি কলেজের পাশে পার্কিং করে রাখা পরিস্থান পরিবহনের...

হুথিদের ওপর হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেস...

সূত্রাপুরে আগুনে দগ্ধ প্রবাসীর মৃত্যু

রাজধানীর সূত্রাপুরে পারিবারিক কলহের জেরে নিজ কক্ষে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘ...

দুই জানাজা শেষে অপ্রতিমের দাফন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা