খেলা

দেশে ফিরে বিসিবি চিকিৎসকসহ ২ ক্রিকেটার কোয়ারেন্টাইনে

স্পোর্টস ডেস্ক:

ক্রিকেটার বাঁহাতি ওপেনার সাদমান ও পেসার মৃত্যুঞ্জয়সহ বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী এখন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

কবজির চোটের কারণে ক্রিকেটার বাঁহাতি ওপেনার সাদমান ও কাঁধের ইনজুরির চিকিৎসা করতে অনূর্ধ্ব-১৯ দলের পেসার মৃত্যুঞ্জয় এ মাসের শুরুতে গিয়েছিলেন অস্ট্রেলিয়া। এ দুজনের সঙ্গে যান বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরীও।

সফল সার্জারি শেষে তারা দেশে ফিরেন ১৮ মার্চ। দেশে ফিরেই তারা সরকারের নির্দেশ মেনে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

এ তথ্য জানিয়েছেন খোদ বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী। একইসঙ্গে সকলকে সরকারের নির্দেশনা মেনে চলারও তাগিদও দিয়েছেন তিনি।

স্থানীয় এক দৈনিকে দেয়া সাক্ষাৎকারে দেবাশিষ বলেন, আমরা দুদিন হলো অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছি। আমার সঙ্গে অস্ত্রোপচার শেষে দেশে ফিরেছে সাদমান ইসলাম অনিক ও মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুণ। আমরা তিনজনই হোম কোয়ারেন্টাইনে আছি।

বিসিবি চিকিৎসক মনে করেন দেশের মানুষদের সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে বিদেশ ফেরত সবারই এটা মেনে চলা উচিত।

সার্জারির পর এখন কী অবস্থান সাদমান ও মৃত্যুঞ্জয়ের? কবে নাগাদ ফিরতে পারবেন মাঠে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওরা দু’জন ভালো আছে। মাঠে ফেরার বিষয়টা এখন বলা কঠিন। তবে মাস তিনেক লাগবে। বেশিও লাগতে পারে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা