আন্তর্জাতিক

দীর্ঘ কর্মঘণ্টায় বছরে লাখ লাখ মৃত্যু দাবি ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক: প্রতি বছর বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের মৃত্যু হচ্ছে দীর্ঘ কর্মঘণ্টার কারণে। কোভিড মহামারির কারণে এমন পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে শঙ্কা গবেষকদের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক গবেষণায় উঠে এসেছে এসব তথ্য। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

অতিরিক্ত কর্মঘণ্টার কারণে প্রাণহানির বিষয়টি নিয়ে এটিই প্রথম কোনো গবেষণা। যৌথভাবে গবেষণাটি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। সোমবার গবেষণা নিবন্ধটি প্রকাশিত হয়েছে এনভায়রনমেন্ট ইন্টারন্যাশনাল জার্নালে।

গবেষণায় দেখা যাচ্ছে, কর্মস্থলে ঘণ্টার পর ঘণ্টা অতিরিক্ত কাজ করার কারণে রক্তক্ষরণজনিত রোগ ও হৃদরোগে ভুগে ২০১৬ সালে বিশ্বজুড়ে ৭ লাখ ৪৫ হাজারের বেশি মানুষ প্রাণ হারান। একই কারণে ২০০০ সালের তুলনায় মৃত্যুর এই হার বেড়েছে ৩০ শতাংশ।

ডব্লিউএইচওর পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিভাগের পরিচালক মারিয়া নাইরা বলেন যে, সপ্তাহে ৫৫ ঘণ্টা বা তার বেশি সময় কাজ করলে গুরুতর স্বাস্থ্যঝুঁকি রয়েছে। এ তথ্য জানিয়ে আমরা কর্মীদের সুরক্ষা নিশ্চিত ও এ নিয়ে পদক্ষেপ নেওয়া আহ্বান জানাচ্ছি।’

গবেষণায় আরও উঠে এসেছে, অতিরিক্ত সময় কর্মস্থলে কাজ করার কারণে যারা প্রাণ হারাচ্ছেন তাদের ৭২ শতাংশ পুরুষকর্মী। এদের মধ্যে বেশিরভাগ আবার মাঝবয়সী কিংবা প্রবীণ। এতে মৃত্যু হয় সাধারণত জীবনের শেষপ্রান্তে, কখনও কখনও কয়েক দশক পরেও।

গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত কর্মঘণ্টার কারণে মৃত্যুঝুঁকি সবচেয়ে বেশি দক্ষিণ–পূর্ব এশিয়া ও পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে। ডব্লিউএইচও বিভাজিত এই দুই অঞ্চলের মধ্যে চীন, জাপান ও অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশগুলোও রয়েছে।

বিশ্বের ১৯৪টি দেশের তথ্য সংগ্রহের মাধ্যমে করা গবেষণায় বলা হচ্ছে, কর্মস্থলে সপ্তাহে ৩৫ থেকে ৪০ ঘণ্টা কাজের তুলনায় ৫৫ ঘণ্টা বা তার বেশি কাজ করার ফলে স্ট্রোক করার ঝুঁকি ৩৫ শতাংশ পর্যন্ত বাড়ে এবং হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকি বাড়ে ১৭ শতাংশ।

২০০০ থেকে ২০১৬ সাল পর্যন্ত সময়কালে গবেষণাটি করায় কোভিড মহামারি তাতে অন্তর্ভূক্ত হয়নি। কিন্তু ডব্লিউএইচও’র কর্মকর্তারা বলছেন, করোনাভাইরাস মহামারিতে দূরে থেকে অফিসের কাজ করা ও বিশ্ব অর্থনীতিতে মন্দার কারণে এই ঝুঁকি হয়তো বেড়ে গেছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে শ্রমিক পেটানোর অভিযোগ ইউপিডিএফের বিরুদ্ধে

খাগড়াছড়ির গুইমারায় রাস্তার নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদের উপর মারধরের অভিযোগ...

সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে ৯৬ বোতল ভারত...

ডাব পাড়ার প্রলোভনে শিশুকে বলাৎকার

নোয়াখালীর চাটখিলে ডাব পাড়ার কথা বলে ডেকে নিয়ে ১০ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের...

কোম্পানীগঞ্জে একরাতে তিন বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক রাতে তিনটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে...

মাদারীপুরে মানব পাচার মামলায় শাশুড়ি গ্রেফতার  

মাদারীপুরে মানবপাচার মামলায় শাশুড়ি কুলসুম বেগমকে (৪২) গ্রেপ্তার করে জামাইকে খ...

সীমান্তে পুশইনে সহায়তা করার অভিযোগে আটক ৭

রোকনপুর সীমান্ত দিয়ে এক নারীকে পুশইনের চেষ্টা বিএসএফেরচাঁপাইনবাবগঞ্জের গোমস্ত...

গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে হেনস্তা ও মারধরের ঘট...

ইসির প্রকল্পে কোটি টাকার দুর্নীতি, ঘুস কেলেঙ্কারির অভিযোগ

নির্বাচন কমিশনের (ইসি) গুরুত্বপূর্ণ তথ্যপ্রযুক্তি উন্নয়ন প্রকল্প ‘আইডিই...

যুক্তরাষ্ট্রে সেনাঘাঁটিতে বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মার্কিন বাহিনীর বিমান ঘাঁটি এডওয়ার্ডস এয়ারফোর...

ইরান ইস্যু নিয়ে ট্রাম্পের ওপর হতাশ নেতানিয়াহু

২৮ ফেব্রুয়ারি ২০২৬ ইরানে সামরিক অভিযান শুরুর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা