শিক্ষা

দশম আন্তঃস্কুল বাংলা অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ

সাংস্কৃতিক প্রতিবেদক: আন্তঃস্কুল বাংলা অলিম্পিয়াড প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়েছে। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনলাইনে নিবন্ধন করেছিল ৭০টি স্কুলের ৯৯টি ব্রাঞ্চ। তাদের মধ্য থেকে বিভিন্ন বিভাগে পুরস্কৃত হয়েছেন ৮৮ জন।

ইংরেজি মাধ্যম ও ইংরেজি ভার্শন স্কুলের বিপুল সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় অলিম্পিয়াড। এতে অনলাইনের মাধ্যমে অংশ নেয় সারা দেশের ৭০ টি স্কুলের ৯৯ টি শাখার সহস্রাধিক শিক্ষার্থী।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) ফেইসবুক লাইভে অনুষ্ঠিত হয় এই পুরস্কার বিতরণী। এতে যুক্ত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর কবি ড. মুহাম্মদ সামাদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সৌমিত্র শেখর এবং অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত এমিটি স্কুলের অধ্যক্ষ দেনিস এরদোয়ান।

এতে আরও বক্তৃতা করেন ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ’এর চেয়ারম্যান ইয়াশার সাভরান এবং স্কুলের প্রিন্সিপাল রোকসানা জারিন এবং বাংলা অলিম্পিয়াডের কো-অর্ডিনেটর কামরুল আহসান।

কবি ড. মুহাম্মদ সামাদ বলেন, 'বাংলা অলিম্পিয়াডে প্রতিযোগীদের পরিবেশনা দেখে আমি খুবই মুগ্ধ। আমার ধারণা ছিল, ছোটবেলায় আমরা যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা করতাম, এখন হয়তো সেরকম হয় না, বিশেষভাবে ইংরেজি মাধ্যম স্কুলের ব্যাপারে ধারণা ছিল, তারা বাংলা ভাষা ও সংস্কৃতি সম্পর্কে উদাসীন। কিন্তু এই অনুষ্ঠানে দেখলাম, ইংরেজি মাধ্যমেও বাংলা ভাষা ও সংস্কৃতির প্রশংসনীয় চর্চা হচ্ছে, কয়েকজনের আবৃত্তি শুনে আমার চোখে পানি চলে এসেছে।'

অনুষ্ঠানে আয়োজক কতৃপক্ষ জানায়, করোনার কারনে এবারের আয়োজন অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। যে কারণে, এবার পুরস্কার প্রাপ্তদের পুরস্কার স্ব-স্ব স্কুলে পৌঁছে দেওয়া হবে। স্কুল থেকে পরে পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীরা তাদের পুরস্কার সংগ্রহ করতে পারবে।

সান নিউজ/এইচএস/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

ভারতের টুরিস্ট ভিসা আবার চালু, আবেদন শুরু

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা...

অবশেষে অবসর ভাতা পাচ্ছেন ৩,৯১৭ শিক্ষক-কর্মচারী

দীর্ঘদিন ধরে অবসর ভাতার জন্য অপেক্ষায় থাকা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠ...

ইতালিতে ট্রিপল মার্ডার : সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি দম্পতি ও তাদের শিশু কন্যাকে হত্যার ঘটনায় এক বাং...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

বিশ্বকাপে ইতিহাস গড়া দলের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়ে আলোচনায় উঠে এসেছে ছোট্ট দেশ কেপ ভার্দে।...

মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলন এক নয়: ত্রাণমন্ত্রী

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনকে একই দৃষ্টিভঙ্...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান

দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য...

মামলার জটে থমকে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট দিন দিন আরও প্রকট হয়ে...

মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ

‎পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম ও বৈষম্যের অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা