আন্তর্জাতিক

তৈরি হচ্ছে ১৫ মিনিটে করোনা পরীক্ষার কিট  

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বে সবচেয়ে বেশি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন যুক্তরাষ্ট্রে। লক্ষাধিক আক্রান্ত হওয়ার পর মাত্র ১৫ মিনিটে ভাইরাসটি শনাক্ত করার পরীক্ষা করতে সক্ষম একটি কিট তৈরির অনুমতি দিয়েছে দেশটির ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন।

এটি তৈরি করবে অ্যাবট ল্যাবরেটরিজ নামের একটি প্রতিষ্ঠান। ২৮ মার্চ শনিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

অ্যাবট ল্যাবরেটরিজ জানায়, জরুরি পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ বিভাগ তাদের এই অনুমতি দিয়েছে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে আগামী সপ্তাহে এই কিট সরবরাহ করার জন্য বলা হয়েছে।

মলিকিউলার পদ্ধতিতে করোনা পরীক্ষার কিট প্রস্তুত করছে অ্যাবট ল্যাবরেটরিজ। হাসপাতালের বাইরেও যাতে এই কিট ব্যবহার করা যায়, তাই ছোট আকারের কিট বানানোর সিদ্ধান্ত নিয়েছে অ্যাবট।

কোম্পানি জানায়, আগামী সপ্তাহে প্রতিদিন ৫০ হাজার কিট সরবরাহ করতে পারবে তারা। এই কিট ভাইরাসে জিন খুঁজবে। এতে পলিমেরাজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) প্রযুক্তি ব্যবহার করা হবে, যা ইতোমধ্যেই বাজারে রয়েছে।

গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ বিভাগ একডজনের বেশি সংস্থাকে কোভিড-১৯ পরীক্ষার অনুমতি দিয়েছে। দিনে যাতে চার হাজার স্যাম্পল পরীক্ষা করা যায়, সেজন্যই এই পদক্ষেপ নিয়েছে দেশটি।

পর্যবেক্ষকদের মতে, দ্রুত পরীক্ষা করার বন্দোবস্ত থাকায় জার্মানি ও দক্ষিণ কোরিয়ায় সংক্রমণ তেমন ব্যাপক আকার নিতে পারেনি। আর এই সুযোগ না থাকার ফলেই ইতালি, স্পেন, যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তারা বলছেন, দ্রুত চিহ্নিত না করতে পারলে সংক্রমণ ঠেকানো মুশকিল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বারবার বলে আসছে, করোনা আক্রান্তদের শনাক্ত করতে যত বেশি সম্ভব পরীক্ষা করতে হবে। অর্থাৎ যত বেশি মানুষের লালারসের নমুনা পরীক্ষা করা যাবে, জানা যাবে সংক্রমিত হয়েছেন কিনা, তত তাড়াতাড়ি তাদের আইসোলেশনে রাখা যাবে। তাতে কমবে সংক্রমণের মাত্রা।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা