স্বাস্থ্য

ঢামেকের করোনা ইউনিটে ৩ দিনে ২৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিট চালু হওয়ার পর থেকে সোমবার (৪ মে) সন্ধ্যা পর্যন্ত করোনা উপসর্গসহ বিভিন্ন রোগ নিয়ে আসা চিকিৎসাধীন ২৪ জন রোগী মারা গেছেন।

এর মধ্যে চার জনের করোনা পজিটিভ ছিল বলে জানা গেছে।

তবে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাছির উদ্দীন জানান, গত শনিবার থেকে সোমবার বিকাল পর্যন্ত মোট ১৯ জন মারা গেছেন। এর মধ্যে দুই জন করোনা পজিটিভ।

সূত্র জানায়, বর্তমানে ওই ইউনিটে ৯০ জন রোগী ভর্তি রয়েছেন। চিকিৎসা নিয়ে চলে গেছেন ৯ জন। হাসপাতাল ও মর্গসহ একাধিক সূত্র থেকে জানা গেছে, এখন পর্যন্ত সেখানে ২৪ জন মারা গেছেন।

তাদের মধ্যে চার জন পজিটিভ ছিল। করোনায় মৃতরা হলেন, খোরশেদা বেগম (৫০), মোস্তফা আলী (৫০), রহমন আলী (৭০) ও সুফিয়া বেগম (৫৫)।

গত তিন দিনে করোনা সন্দেহে ও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে এসে আরও যারা মারা গেছেন তারা হলেন এআরএম সাজেদুল ইসলাম, ফজলুল করিম, শফিউদ্দিন, মনির, ইউনুস আলী, ইউসুফ আলী, বিলকিস বেগম, বিলকিস, রফিকুল ইসলাম, মিজানুর রহমান, নাজিম উদ্দিন, তোতা মিয়া, শাহাবুদ্দিন, মান্নান, সিয়াম (শিশু), শিউলি, সাইদুর রহমান, ইসাহাক, টিটু মিয়া ও সখিনা বেগম।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা