জাতীয়

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাধারণ ছুটি ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হলেও রোববার (৫ এপ্রিল) থেকে অনেক বেসরকারি প্রতিষ্ঠান খুলছে। এমন সিদ্ধান্তে তাই বিপাকে পড়েছেন কর্মজীবিরা।

সরকার ঘোষিত সাধারণ ছুটিতে যারা বাড়ি চলে গিয়েছিলেন, জীবিকার তাগিদে জীবনের মায়া উপেক্ষা করে আবারও নগরে প্রবেশ করছেন সাধারণ মানুষ।

বেশ কিছু গার্মেন্টেসে ছুটি শেষ হওয়ায় শুক্রবার রাত থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মানুষের ঢল নামে। ট্রাক, অটো-রিকশা, সিএনজি যে যেভাবে পারছেন ঢাকার উদ্দেশ্যে ছুটছেন।এমন পরিস্থিতিতে, মহাসড়কে তৎপর থাকলেও সফলতা পাচ্ছেন না আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

অঘোষিত লকডাউনে রাজধানীর সড়কগুলোতে অবশ্য মানুষের চলাফেলা সীমিতই আছে। কোনো কোনো স্থানে উৎসুক মানুষের ভিড় বাড়লেও সেনাবাহিনীর তৎপরতায় তা আবার স্বাভাবিক হয়ে আসছে।

তবে শনিবার থেকে অনেক বেসরকারি প্রতিষ্ঠানই খুলে যাওয়ায় রাস্তায় নেমেছেন কর্মজীবি মানুষেরা। কিন্তু যানবাহন চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়ছেন তারা।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মানুষকে সচেতনার পাশাপাশি অপ্রয়োজনে যারা ঘরের বাইরে বের হয়েছেন তাদের ঘরে ফিরতে আহ্বান জানাচ্ছেন। এছাড়া বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশীও করছে পুলিশ।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দুনিয়াজুড়ে মৃতের সংখ্যা ৫৯ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যাও বাড়ছে হু হু করে। শনিবার (৪ এপ্রিল) সকাল পর্যন্ত ১১ লাখ ১৮ হাজার মানুষ এই ভয়াবহ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ২৯ হাজার মানুষ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা