জাতীয়

ঢাকা ছাড়লেন আরও ১৪৩ ব্রিটিশ নাগরিক

নিজস্ব প্রতিবেদক:

করোনা পরিস্থিতিতে ঢাকা ছাড়লো আরও ১৪৩ ব্রিটিশ নাগরিক। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করেন।

বর্তমান করোনা পরিস্থিতিতে এ নিয়ে মোট আট দফায় ব্রিটিশ নাগরিকরা বাংলাদেশ ছাড়লেন।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মকর্তা মো. জাকির হোসাইন সুমন জানান, ৫ শিশুসহ ১৪৩ জন ব্রিটিশ নাগরিককে নিয়ে বেলা ১১টায় ঢাকার উদ্দেশে সিলেট ছেড়েছে বিমানের বিশেষ চাটার্ড ফ্লাইটি। পরে ঢাকা থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করেন।

এর আগে গত ২১ এপ্রিল প্রথম দফায় ১৫৬ জন ব্রিটিশ নাগরিক বাংলাদেশ ত্যাগ করে। দ্বিতীয় দফায় ২৩ এপ্রিল ১৫৬ জন, ২৫ এপ্রিল তৃতীয় দফায় ১২২ জন, ২৬ এপ্রিল চতুর্থ দফায় ১০১ জন, ২৯ এপ্রিল পঞ্চম দফায় ১২৭ জন, ১ মে ষষ্ঠ দফায় ১৪৪ জন, ৫ মে সপ্তম দফায় ১৫৩ জন ও আজ অষ্টম দফায় ১৪৩ জনসহ এ পর্যন্ত মোট ১ হাজার ১০২ জন ব্রিটিশ নাগরিক বাংলাদেশ ছেড়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা