জাতীয়

বাজেটের অগ্রগতির অবস্থা জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন ২০২০-২১ অর্থবছরের বাজেটের অগ্রগতির অবস্থা জানতে চেয়েছেন। একইসঙ্গে করোনা মোকাবিলায় সরকারের চলমান কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থের যোগান এবং সময়মতো তা ছাড়ের বিষয়েও খোঁজ-খবর নিয়েছেন।

বৃহস্পতিবার (৭ মে) গণভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনির্ধারিত আলোচনায় এসব বিষয়ে প্রধানমন্ত্রী খোঁজ নেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে বৈঠকের সঙ্গে সম্পৃক্ত একজন কর্মকর্তা জানিয়েছেন, আজকের বৈঠকে মাত্র তিন জন মন্ত্রী উপস্থিত ছিলেন। তারা হলেন—অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। এর বাইরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব আহমেদ কায়কাউস উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের চলমান কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থের যোগান দেওয়ার পরিকল্পনা এবং তা ছাড়ের অগ্রগতির বিষয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছে জানতে চান প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে কোনও ধরনের জটিলতা নেই বলে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন অর্থমন্ত্রী।

করোনাকালে ঘরে অবস্থান করা নিম্ন আয়ের মানুষের জন্য সরকারের পক্ষ থেকে বরাদ্দকৃত ত্রাণের অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণের ক্ষেত্রে যাতে কোনও ধরনের অনিয়ম-অব্যবস্থাপনা না হয় সেদিকে নজর রাখারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ত্রাণ নিয়ে কোনও ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলেও পুনরায় হুঁশিয়ার করেন শেখ হাসিনা।

জানা গেছে, ইতিমধ্যেই আসন্ন ২০২০-২১ অর্থবছরের সম্ভাব্য বাজেটের খসড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সেখানে নতুন বাজেটের সম্ভাব্য আকার ৫ লাখ ৬৫ হাজার কোটি টাকা নির্ধারণ করা রয়েছে বলে জানা গেছে। এটি চলতি ২০১৯-২০ অর্থবছরের বাজেটের তুলনায় ৬৪ হাজার কোটি টাকা বেশি। তবে বাজেটের এই আকার, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন ও বরাদ্দ বিষয়ে অর্থমন্ত্রীকে কিছু নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী আগামী বাজেটে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধার, নিম্ন আয়ের মানুষকে পুনর্বাসন এবং সাধারণ মানুষের ওপর নতুন করে বাড়তি করের চাপ না বাড়ানোর পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে। তিনি আসন্ন বাজেটে কৃষি, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির খাতকে অগ্রাধিকার নিয়ে বাজেট তৈরির পরামর্শ দিয়েছেন বলেও জানা গেছে।

সূত্র জানায়, আসন্ন ২০২০-২১ অর্থবছরের বাজেটে পদ্মা সেতু প্রকল্প, মেট্রোরেল প্রকল্প, পদ্মা রেল লিঙ্ক প্রকল্প, যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু রেল সেতু প্রকল্প, দোহাজারী-ঘুমধুম রেললাইন প্রকল্প, কর্ণফুলী টানেলসহ বিদ্যুতের কয়েককটি বড় অবকাঠামো প্রকল্প খাতের বরাদ্দ এবং এসব প্রকল্পের সর্বশেষ পরিস্থিতি ও কাজের অগ্রগতি বিষয়েও খোঁজ নেন শেখ হাসিনা।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা