সংগৃহীত ছবি
খেলা
টি-টোয়েন্টি বিশ্বকাপ

প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক : আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আসর শুরু হবার আগে প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

শুক্রবার (১৭ মে) প্রস্তুতি ম্যাচের সূচি ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আগামী ২৮ মে বাংলাদেশ নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে। ম্যাচটি হবে টেক্সাসের গ্রেন্ড প্রাইরে ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ ১ জুন ভারতের বিপক্ষে। যদিও এই ম্যাচের ভেন্যু এখনো নিশ্চিত করেনি এখনো হয়নি।

আরও পড়ুন : ইসরায়েলকে নিষিদ্ধে ফিফায় ভোট

সর্বমোট ১৬টি প্রস্তুতি ম্যাচের জন্য ভেন্যু হিসাবে চূড়ান্ত করা হয়েছে টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়াম, ফ্লোরিডার ব্রোওয়ার্ড কাউন্টি স্টেডিয়াম এবং ত্রিনিদাদ ও টোবাগোর কুইন্স পার্ক ওভাল ও ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমি। ২০ দলের মধ্যে ১৭ দলই প্রস্তুতি ম্যাচ খেলবে। ২৯ মে ফ্লোরিডায় ইন্ট্রা স্কোয়াড ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা।

এদিকে কোনো প্রস্তুতি ম্যাচ না খেলেই বিশ্বকাপ খেলতে নামবে নিউজিল্যান্ড, পাকিস্তান ও ইংল্যান্ড। বাকি ১৭টি দলই অন্তত একটি করে হলেও প্রস্তুতি ম্যাচ খেলছে।

আরও পড়ুন : শুরু হচ্ছে বার্সা একাডেমির ট্রেনিং ক্যাম্প

ম্যাচের সূচি-

২৭ মে: কানাডা বনাম নেপাল; ওমান বনাম পাপুয়া নিউগিনি; নামিবিয়া বনাম উগান্ডা।

২৮ মে: শ্রীলংকা বনাম নেদারল্যান্ডস; বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্র; অস্ট্রেলিয়া বনাম নামিবিয়া।

২৯ মে: দক্ষিণ আফ্রিকা আন্তঃস্কোয়াড ম্যাচ; আফগানিস্তান বনাম ওমান।

৩০ মে: নেপাল বনাম যুক্তরাষ্ট্র; স্কটল্যান্ড বনাম উগান্ডা; নেদারল্যান্ডস বনাম কানাডা; নামিবিয়া বনাম পাপুয়া নিউগিনি; ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া।

৩১ মে: আয়ারল্যান্ড বনাম শ্রীলঙ্কা; স্কটল্যান্ড বনাম আফগানিস্তান।

১ জুন: বাংলাদেশ বনাম ভারত।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

ডৌয়াতলায় নসিমনের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে ইট-ব...

চাকরি থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জাকারিয়া ও  কর্নেল ফাতিমা

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থ...

গোপালগঞ্জের সহিংসতায় মনে হয় না, এটি বাংলাদেশের অংশ: গোলাম পরওয়ার

গোপালগঞ্জে সহিংসতা, নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘট...

ভারত থেকে বিতাড়নের মুখে মুসলিমরা!

ভারতের নির্বাচনী ব্যবস্থায় সম্প্রতি যে বিশাল আকারের ভোটার তালিকা নিবিড় সংশো...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশম শিরোপা জয় ভারতের

দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের একচ্ছত্র আধিপত্য ও রাজত্ব আরও একবার প্রমাণ করল ভ...

গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও

ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুর...

উখিয়ায় খাদ্য সংকটে লোকালয়ে সাত হাতি

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছিল সাতটি বন্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা