জাতীয়

জয়যাত্রা টিভির অফিস চলছে অভিযান

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ থেকে সদ্য পদ হারানো হেলেনা জাহাঙ্গীরকে আটকের পর তার মালিকানায় থাকা জয়যাত্রা আইপি টিভির অফিসে অভিযান চালাচ্ছে র‍্যাব।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দিনগত মধ্যরাতে রাজধানীর মিরপুরে জয়যাত্রা ফাউন্ডেশন ও জয়যাত্রা আইপি টিভির অফিসে এ অভিযান চলছে।

এর আগে রাতে রাজধানীর গুলশানে নিজ বাসা থেকে হেলেনাকে আটক করা হয়। র‌্যাবের অভিযানে হেলেনার বাসা থেকে হরিণের চামড়া, ক্যাংগারুর চামড়া, বিপুল পরিমাণ বিদেশি মদ, ইয়াবা, ক্যাসিনোসামগ্রী, দেশি-বিদেশি ছরি-চাকু, একাধিক ওয়াকিটকি, বিদেশি মুদ্রা, বিপুল সংখ্যক এটিএম কার্ড উদ্ধার করা হয়। সূত্র বলছে, এছাড়াও বাসা থেকে কিছু কাগজপত্র উদ্ধার করেছে র‌্যাব। এগুলো যাছাই-বাছাই করা হবে। র‌্যাবের সদস্যরা হেলেনার বাসায় এতকিছু দেখে অবাক হন।

রাত আটটার দিকে র‍্যাব সদস্যরা হেলেনার বাসভবনে প্রবেশ করেন। রাত পৌনে ১০টার দিকে র‍্যাবের তিন নারী সদস্য ওই বাসায় প্রবেশ করেন। এসময় র‌্যাব বাসার মূল ফটক বন্ধ করে দেয়। তখন কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরে ১২টার দিকে তাকে আট করা হয়।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা