সারাদেশ

জানাজা পড়ালেন ইউএনও, দাফন করলো পুলিশ

ঝিনাইদহ প্রতিনিধি:

করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া এক ব্যক্তির দাফনের কাজ সম্পন্ন করে পুলিশ। এ সময় মৃত ব্যক্তির নামাজে জানাজা পড়ান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বদরুদ্দোজা শুভ। তারপরে খাটিয়া বহন করে কবরস্থানে নিয়ে দাফনও করেন পুলিশ সদস্যরা।

ঝিনাইদহ সদর উপজেলার খাজুরা গ্রামে ১১ এপ্রিল শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর সামাজিক যোগযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বদরুদ্দোজা শুভসহ পুলিশ সদস্যরা।

জানা যায়, খাজুরা গ্রামের ওই ব্যক্তি শ্বাসকষ্ট ও জ্বরে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। পরে শনিবার বিকেলে গ্রামের বাড়িতে মরদেহ আনার পর দাফন কাজে এগিয়ে আসেনি এলাকাবাসীসহ পরিবারের সদস্যরা।

বিষয়টি জানতে পেরে ঝিনাইদহ পুলিশ সুপার মো. হাসানুজ্জামানের নির্দেশে তার দাফন কাজে এগিয়ে যান ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশারসহ অন্য পুলিশ সদস্যরা। সঙ্গে ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বদরুদ্দোজা শুভ।

জানাজা শেষে নিজেরাই মরদেহের খাটিয়া বহন করে কবরস্থানে নিয়ে দাফন কার্য সম্পন্ন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বদরুদ্দোজা শুভ জানান, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করায় স্থানীয় লোকজন কেউ ছিল না। তাই মানবিকতার জায়গা থেকে জানাজার নামাজ পড়িয়েছি।

ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, সব মানুষের বিপদে আমরা পুলিশ সদস্যরা পাশে আছি। তারই একটি অংশ গতকালের দাফন কার্য। যত কঠিন পরিস্থিতি আসুক না কেন আমরা মানুষের পাশেই থাকবো।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা