খেলা

জন্মদিনে অসহায়দের পাশে জাহানারা

ক্রীড়া প্রতিবেদক:

বিশ্ব করোনা পরিস্থিতিতে নিজের জন্মদিনে অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের মিডিয়াম পেসার জাহানারা আলম।

১ এপ্রিল ছিল তার জন্মদিন। আর এমন দিনে অসহায়দের পাশে দাঁড়ালেন তিনি। করোনায় অসহায় হয়ে পড়া মানুষদের নিজ হাতে খাবার পৌঁছে দিলেন।

করোনার প্রভাবে চলমান সংকটময় পরিস্থিতিতে গরীব-অসহায় মানুষদের জীবন-জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। অধিকাংশ মানুষই দুবেলা খাবার জোটাতে হিমশিম খাচ্ছে।

এমন জনগোষ্ঠীর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন নানা শ্রেণি পেশার মানুষ। জাতীয় দলের ক্রিকেটাররা এরইমধ্যে এক মাসের বেতনের অর্ধেক টাকা দিয়ে ফান্ড গঠন করেছেন।

অন্যদের মতো দেশের এই অবস্থায় চুপ থাকতে পারেননি জাহানারাও। তাই নিজের ২৭তম জন্মদিনে দরিদ্রদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন তিনি। ঠিক কতজনকে খাওয়াচ্ছেন সেটা না বললেও নিজ হাতেই সবার কাছে খাবার পৌঁছে দিয়েছেন এই ক্রিকেটার।

বুধবার নিজের ফেসবুকে এক পোস্টে জাহানারা এই বিষয়টি জানিয়ে লিখেন, এটা কোন লোক দেখানো পোস্ট নয়। আমার সামর্থ্যানুযায়ী যতটুকু সম্ভব হয়েছে আমি তাদের পাশে দাঁড়িয়েছি। আপনাদেরকেও অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। আপনার সামর্থ্যের মধ্যে ১জন, ৫জন বা তার অধিক যে যতটুকু পারেন সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমরা পারি আমাদের দেশের এই সংকটময় মুহূর্তে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা