আন্তর্জাতিক

ছাঁটাইয়ের মুখে ইউরোপের ৬ কোটি কর্মজীবী

আন্তর্জাতিক ডেস্ক:

মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অর্থনীতির বিরূপ প্রভাবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলো ও ব্রিটেনের ৬ কোটি মানুষ স্থায়ী বা সাময়িকভাবে চাকরি থেকে ছাঁটাই হতে পারেন। প্রতি চারজন কর্মজীবীর মধ্যে একজন এমন ঝুঁকিতে রয়েছেন। যুক্তরাষ্ট্রের পরামর্শক প্রতিষ্ঠান ম্যাকিনজির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সোমবার (২০ এপ্রিল) ম্যাকিনজির প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, খুব শিগগির করোনাভাইরাসের রাশ টানতে না পারলে ইউরোপে বেকারত্বের হার বৃদ্ধি পেতে থাকবে। বর্তমানে ৬ শতাংশ বেকারত্বের হার আগামী বছর নাগাদ ১১ শতাংশে পৌঁছাতে পারে।

ইইউ ও ব্রিটেনে প্রায় সাড়ে ৫ কোটি মানুষ খুচরা দোকানের ক্যাশিয়ার, বাবুর্চি, নির্মাণ শ্রমিক, হোটেল স্টাফের মতো উচ্চ ঝুঁকির কাজে নিয়োজিত। এই মানুষগুলো কাজ হারানোর ঝুঁকিতে রয়েছেন। কলেজের ডিগ্রি নেই এমন ৮০ শতাংশ কর্মজীবীও রয়েছেন স্থায়ী বা সাময়িকভাবে চাকরি হারানোর ঝুঁকিতে।

ম্যাকিনজির প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে, এই পরিস্থিতিতে ব্যবসা প্রতিষ্ঠান ও সরকারকে একসঙ্গে মিলে মানুষকে চাকরির নিরাপত্তা দিতে হবে। প্রতিষ্ঠানগুলোকে কর ছাড়, ব্যাংক লোন বা সরকারের পক্ষ কর্মীদের বেতন ও চাকরির সুরক্ষা দিতে হবে। ইউরোপের অনেক দেশে এ কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে।

যুক্তরাষ্ট্রের শ্রমবাজারেও করোনাভাইরাস ভীষণ আঘাত হেনেছে। ১৪ মার্চের পর থেকে দেশটির ২ কোটি ২০ লাখ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। যা যুক্তরাষ্ট্রের মোট কর্মজীবী মানুষের ১৩ দশমিক ৫ শতাংশ।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার ছিল ৩ দশমিক ৫ শতাংশ। মার্চে সেটি বেড়ে হয়েছে ৪ দশমিক ৪ শতাংশ। এপ্রিল শেষে বেকারত্বের এই হার দুই অঙ্কে পৌঁছাতে পারে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা