খেলা
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল

চ্যাম্পিয়ন হলে ১ লাখ ডলার পুরস্কার

স্পোর্টস রিপোর্টার:

আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। এবারের আসর চ্যাম্পিয়ন হলে ফুটবলারদের জন্য ১ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন।

আজ (রোববার) ফুটবলারদের নিয়ে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে মধ্যাহ্নভোজ করেন কাজী সালাউদ্দিন। ফুটবলারদের উৎসাহ বাড়াতে সেখানেই এই পুরস্কারের ঘোষণা দেন তিনি।

কেবল এই পুরষ্কারেই থেমে নেই। ফাইনালে উঠলেও খেলোয়াড়দের পুরস্কার দেবেন বাফুফে সভাপতি। রানার্সআপ হলে ফুটবল দলের জন্য পুরস্কার ৫০ হাজার মার্কিন ডলার।

১৫ জানুয়ারি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ খেলবে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন ফিলিস্তিন।

গত বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনালে এই ফিলিস্তিনের কাছে ২-০ গোলে হেরে গিয়েছিল বাংলাদেশ।

‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ শ্রীলংকা। ‘বি’ গ্রুপের দলগুলো হচ্ছে- মরিসাস, বুরুন্ডি ও সিসেলস।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকনাফে অটোরিকশা থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ব...

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  বহাল

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাক...

টঙ্গীবাড়িতে কাঠাদিয়া-শিমুলিয়া খেলার মাঠ উদ্বোধন

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া খেলার মাঠের শুভ উদ্বোধন ক...

কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ, সেক্রেটারি আবু আহমেদ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কিশোরগঞ্জ জেলা শাখার ২০২৬ সালের অবশিষ্ট সেশনের জ...

ফাইনালে রেফারির নির্দলীয় ভূমিকা চায় স্পেন

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার বিরুদ্ধে নতুন করে অভিযোগ আনলেন স্প্যানিশ ড...

তৃতীয় নির্ধারণী ম্যাচে ফ্রান্স ০৪-ইংল্যান্ড ০৬

সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে পরাজয়ের দরুন এখনও সমালোচনার পারদ থামাতে পারে...

পাঁচ বছরেই দ্বিগুণ হতে পারে স্বর্ণের দাম

বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর...

বন্যায় মৃত বেড়ে ৫৯, ক্ষতিগ্রস্ত ৭ জেলা

দেশের সাত জেলায় চলমান বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ...

মুন্সীগঞ্জে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও মাদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা