জাতীয়

চীন থেকে আসা মেডিকেল ইকুইপমেন্ট হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক:

করোনা মোকাবিলায় একটি বিশেষ বিমানে চীনের পক্ষ হতে আসা মেডিকেল ইকুইপমেন্ট স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদের কাছে হস্তান্তর করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং।

মেডিক্যাল ইকুইপমেন্টের মধ্যে আছে ১০ হাজার করোনা শনাক্তকরণ কিট, প্রথম সারির চিকিৎসকদের জন্য ১০ হাজার পিপিই, ১৫ হাজার মাস্ক এবং এক হাজার থার্মোমিটার।

এর আগে, রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৪টায় চীনের কুনমিং থেকে বিশেষ বিমানে করে এই মেডিক্যাল ইকুইপমেন্টগুলো আসে।

ঢাকার চীনা দূতাবাসের উপ-প্রধান এবং মিনিস্টার কাউন্সিলর হুয়ালং ইয়ান কুনমিং থেকে এসব সরঞ্জামের কিছু স্থিরচিত্র আগেই প্রকাশ করেন। সেখানে বাংলাদেশের প্রতি ভালোবাসা প্রকাশ করে দেওয়া এক বার্তায় লেখা হয় ‘ভালোবাসার নৌকা পাহাড় বাইয়া চলে’।

এরিমধ্যে চীন সরকার করোনাভাইরাস মোকাবিলায় বিশ্বের বিভিন্ন দেশকে এসব চিকিৎসা সামগ্রী সহায়তা হিসেবে পাঠাচ্ছে। তারই অংশ হিসেবে বাংলাদেশে এসব সামগ্রী আসছে।

এর আগে প্রথম দফায় চীন বাংলাদেশকে দুই হাজার কিট ও চিকিৎসা সামগ্রী দেয়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা