জাতীয়

সব স্বর্ণের দোকান বন্ধ ঘোষণা

সান নিউজ ডেস্ক:

করোনা পরিস্থিতির কারণে দেশের সব স্বর্ণের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি- বাজুস। বৃহস্পতিবার (২৬ মার্চ) বাজুস'এর এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সারাদেশের সব স্বর্ণের দোকান বন্ধ সংক্রান্ত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মহামারি দেখা দিয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাংলাদেশের সব জুয়েলারি ব্যবসায়ীকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জুয়েলারি একটি স্পর্শকাতর ও মূল্যবান ধাতু। তাই সাধারণত দুষ্কৃতিকারী চক্রের মূল টার্গেট থাকে জুয়েলারির ওপর। এ সময় জুয়েলারি দোকানে চুরি/ডাকাতির ঘটনা সংঘটিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই এসময়টায় মানুষের জান-মালের নিরাপত্তায় বিশেষ নজর দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিও আহ্বান জানায় সংগঠনটি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

ক্রীড়ার মাধ্যমে তরুণ প্রজন্মের বিকাশের প্রত্যয়ে দাগনভূঞায় জার্সি উন্মোচন

ফেনীর দাগনভূঞা উপজেলার মধ্যম কেরোনিয়া স্পোর্টস অ্য...

মোংলায় নিলামের অপেক্ষায় ৪০০ কোটি টাকার পণ্য, বড় রাজস্ব ঘাটতির শঙ্কা

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা কাস্টমস হা...

ঢাকা-বরিশাল মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতাকর্মীদের অবরোধ

মাদারীপুর জেলার সিমান্তবর্তী চরপ্রসন্নদী, মুকসুদপু...

নওগাঁয় দুটি অবৈধ ইটভাটায় অভিযান ও জরিমানা

নওগাঁর মান্দা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান...

আ’লীগের পদধারী সরকারি স্কুলের প্রধান শিক্ষক  বাচ্চু বেপারী, শিবচরে বিতর্কের ঝড়

মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজা ইউনিয়নের ১৭৪ নং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা