আন্তর্জাতিক

চীনে ৬ লাখের বেশি করোনায় আক্রান্ত!

আন্তর্জাতিক ডেস্ক:

প্রাণঘাতী করোনা ভাইরাসের উৎপত্তি স্থান চীনের উহান শহরে। সেখান থেকেই পরে বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে মহামারি আকারে রূপ নেয় এই মরণঘাতী ভাইরাসটি।

সারা বিশ্বে এখন পর্যন্ত ৫১ লাখ ৫ হাজার ৮৯৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। অপরদিকে মারা গেছেন ২ লাখ ৩৫ হাজার ৪৩২ জন।

বিশ্বব্যাপী এ পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে যুক্তরাষ্ট্র। এরপর আছে রাশিয়া ও ব্রাজিল। কিন্তু বরাবরই চীনে করোনায় আক্রান্ত ও মৃতের প্রকৃত সংখ্যা আড়ালে থেকে গেছে।

আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর যে সংখ্যা চীন সরকার এতদিন জানিয়ে আসছিল দেশটিতে প্রকৃত আক্রান্তের সংখ্যা তার চেয়ে কয়েক লাখ বেশি বলে দেশটির এক বিশ্ববিদ্যালয় থেকে ফাঁস হওয়া তথ্য-উপাত্তে জানা গেছে।

প্রাদুর্ভাব শুরুর পর এখন পর্যন্ত ৮৪ হাজার ২৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে চীনে। তবে পশ্চিমা দেশ ও গণমাধ্যম এই আক্রান্তের সংখ্যা ও বেইজিং সরকারের দেওয়া তথ্যের স্বচ্ছতা নিয়ে সংশয় প্রকাশ করছিল। মাঝখানে চীন কোভিড-১৯'র উৎপত্তিস্থল উহানে করোনায় মৃতদের সংখ্যাতেও অবশ্য আরও কিছু নাম যোগ করে।

তবে এখন চীনের হুনান প্রদেশের রাজধানী চাংশায় অবস্থিত ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজির ফাঁস হওয়া এক নথি থেকে জানা যায়, চীনে এখন পর্যন্ত ৬ লাখ ৪০ হাজার মানুষ নভেল করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন; যা সরকারি হিসাবের চেয়ে সাড়ে ৬ গুণেরও বেশি।

মার্কিন সংবাদমাধ্যম ফরেন পলিসিসহ বিশ্বজুড়ে আরও শতাধিক রিপোর্টারের কাছে পৌঁছে গেছে এই নথি। তারা এ নিয়ে একটি সংক্ষিপ্ত বিবরণীতে জানিয়েছেন, প্রাদুর্ভাব শুরুর পর থেকে এপ্রিলের শেষ পর্যন্ত চীনের অন্তত ২৩০টি শহরের ৬ লাখ ৪০ হাজার মানুষ এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন।

আক্রান্তের এ সংখ্যা নাকি আরও বেশি হতে পারে। তবে বেশকিছু সীমাবদ্ধতার কারণে আক্রান্তের এই সংখ্যা কমও হতে পারে বলে জানা যায়। এছাড়া রিপোর্টারদের হাতে আসা ওই নথিও জনসম্মুখে প্রকাশ করা হয়নি। তবে আক্রান্তের এমন সংখ্যা নিয়ে তথ্য ফাঁস হওয়ার বিষয়টি চীনের তথ্য গোপনের বিষয়টিকে ফের সামনে এনেছে।

বিশেষজ্ঞরাও বলছেন, অনেকেই এই ভাইরাসে আক্রান্ত হলেও তাদের দেহে এর কোনো উপসর্গ দেখা দিচ্ছে না, ফলে শুধু চীন নয় বিশ্বের সব দেশেই সরকারি হিসাবে দেওয়া আক্রান্তের চেয়ে প্রকৃত আক্রান্তের সংখ্যাটা অনেক বেশি হতে পারে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকনাফে অটোরিকশা থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ব...

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  বহাল

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাক...

কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ, সেক্রেটারি আবু আহমেদ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কিশোরগঞ্জ জেলা শাখার ২০২৬ সালের অবশিষ্ট সেশনের জ...

রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

নোয়াখালীতে বিভাগীয় সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসো...

আশুলিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা দয়ালের ‘মাদক সাম্রাজ্য’

রাজনৈতিক পটপরিবর্তনের পর পুরনো গডফাদাররা পালালেও তাদের শূন্যস্থান পূরণে সময় ল...

শেখ হাসিনাসহ ৪১ আসামির তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে

২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন...

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৮

ইউক্রেনের বিস্ফোরকবাহী ড্রোনের একাধিক হামলায় রাশিয়ার পশ্চিমে মস্কো ও তামবভ অঞ...

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান

তুরস্ক সরকারের বিশেষ আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে রোববার (১৯ জুলাই) তুরস্...

ইরানে মার্কিন হামলার অষ্টম দিন

টানা ৮ দিন ধরে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির অষ্টম দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা