সারাদেশ

চার দিনের মাথায় ফের শিশু চুরি

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: চার দিনের মাথায় আবারও সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল হাসপাতাল থেকে এক শিশু চুরির ঘটনা ঘটেছে। শিশুটি জেলার তাড়াশ উপজেলার নওগা বাজার এলাকার মাজেদের ছেলে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে এই ঘটনা ঘটে। চুরি হওয়া শিশুটির নানী জয়নব (৫৭) জানান, আমার মেয়ে শবিতা (২০) এর প্রসব বেদনা উঠলে গত শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে হাটিকুমরুল সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করি।

শনিবার সকাল ৯টার দিকে সিজারের মাধ্যমে একটি ছেলে সন্তান জন্ম দেয়। নাম রাখা হয় সামিউল। জন্মের পর হাসপাতাল বেডে আমার কাছ থেকে বোরকা পরা এক নারী শিশু সামিউলকে কোলে নিয়ে আদর করতে থাকে। আমি বাথরুমে গেলে ফিরে এসে আর আমার নাতীকে পাই না। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করি।

এ বিষয়ে সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালের ম্যানেজার জাকির হোসেন বলেন, বিষয়টি শুনে তাৎক্ষনিকভাবে পুলিশকে অবগত করি এবং সিসি টিভি ফুটেজে বোরকা পরা এক নারী শিশুটিকে নিয়ে যাচ্ছে এমন ছবি শনাক্ত হয়েছে।

এ ব্যাপারে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, হাসপাতাল সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং চুরি হওয়া শিশুটি উদ্ধারের জন্য জোর চেষ্টা করছি।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি’র রবীন্দ্রনাথ 

এবার রবীন্দ্র-জয়ন্তীতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক...

নাট্যজন আতাউর রহমান আর নেই

দশ দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার (১১ মে) দিবাগত রাতে মারা গেছেন নাট্যব্যক...

মুখস্থ বিদ্যা ও সার্টিফিকেটনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বের হতে হবে

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে কর্মস...

লেবাননে ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর বাড়িতে শোকের মাতম

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় নিহ...

ঈদুল আজহা পর্যন্ত দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দোকান, বিপণিবিতান খো...

অনুমোদন পেল পদ্মা ব্যারেজ প্রকল্প

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনীতি রক্ষা...

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি

‎ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের...

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামে...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজে বিস্ফোরণ,  দগ্ধ ১২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা