সারাদেশ

চট্টগ্রামে ৩০০ পুলিশ সদস্য কোয়ারেন্টাইনে

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামে দায়িত্ব পালনকালে ট্রাফিক পুলিশের অন্তত ১২ সদস্য করোনায় সংক্রমিত হলে মোট ৩শ' সদস্যকে আইসোলেশন ও কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। চট্টগ্রাম নগরীতে সংক্রমণ বেড়ে চলায় ভেঙে পড়েছে ট্রাফিক ব্যবস্থা।

সূত্রে জানা যায়, গত দু'সপ্তাহে দায়িত্ব পালন করতে গিয়ে ৮ ট্রাফিক পুলিশের পাশাপাশি আরো ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যে কারণে ২শ'র বেশি ট্রাফিক পুলিশকে নিয়ে লকডাউন করা হয়েছে ব্যারাককে। ফলে প্রধান সড়কগুলোতে জনবল শঙ্কটে যানবাহন নিয়ন্ত্রণে তাদের হিমশিম খেতে হচ্ছে।

এদিকে পুলিশের মধ্যে করোনা আক্রান্তের হার ক্রমশ বাড়লেও নেই তেমন সুরক্ষা সামগ্রী। তবে বয়স্ক সদস্যদের দায়িত্ব পালন থেকে বিরত রেখে সীমিত করা হয়েছে পরিধি।

সিএমপির অতিরিক্ত উপ কমিশনার ওয়াহিদুল ইসলাম জানান, 'কোয়ারেন্টিনে রাখার কারণে ডিউটিতে অনেককে দেয়া যাচ্ছে না। তবুও আমাদের যারা সুস্থ আছে তারা অতিরিক্ত দায়িত্ব নিয়ে বেশি ডিউটি করছে।'

সিএমপির উপ কমিশনার ট্রাফিক মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, 'আমরা দূরত্ব বজায় রাখছি। ব্যারাকের মধ্যেও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ডিনসিটি কমিয়ে দিয়েছি।'

উল্লেখ্য, নগরীতে স্বাভাবিক সময়ে ২ লাখের বেশি যানবাহন চলাচল করে। কিন্তু করোনা ভাইরাস সংক্রমণ বিধি নিষেধ সত্ত্বেও অতিমাত্রায় যান চলাচল বন্ধ হয়নি।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা