খেলা

ঘণ্টার পর ঘণ্টা কেঁদেছি, দলে জায়গা পেয়ে বললেন নেইমার

ক্রীড়া ডেস্ক

দীর্ঘ প্রায় তিন বছর পর ব্রাজিল জাতীয় দলের জার্সিতে ফিরছেন নেইমার। আর বিশ্বকাপ স্কোয়াডে নিজের নাম শুনেই আবেগে ভেঙে পড়েছিলেন ব্রাজিলিয়ান এই তারকা।

২০২৬ বিশ্বকাপ সামনে রেখে কোচ কার্লো আনচেলত্তি ঘোষিত ব্রাজিল দলে জায়গা পেয়েছেন নেইমার। স্কোয়াড ঘোষণার পর নিজের আবেগঘন প্রতিক্রিয়ায় তিনি জানান, এই মুহূর্তের জন্য কতটা কঠিন সময় পার করতে হয়েছে তাকে।

নেইমার বলেন, ‘এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। আমি ঘণ্টার পর ঘণ্টা কেঁদেছি। এখানে পৌঁছানো মোটেও সহজ ছিল না।’

তিনি আরো বলেন, ‘যারা পুরো সময় আমার পাশে ছিল, মাঠে ও মাঠের বাইরে, তাদের সবাইকে ধন্যবাদ। আমার নিরাপত্তা, ফিটনেস ও যত্ন নেওয়ার জন্য যারা কাজ করেছে, এই ডাক শুধু আমার জন্য নয়, তাদের সবার জন্য।’

২০২৩ সালে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে ভয়াবহ এসিএল চোটে পড়েন নেইমার। এরপর দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন তিনি। সেই চোটের পর জাতীয় দলের হয়ে আর খেলাও হয়নি তার।

তবে শেষ পর্যন্ত ফিটনেস ফিরে পেয়ে আবারও বিশ্বকাপ মঞ্চে ফিরছেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এই ফুটবলার। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৭৯ গোল করেছেন তিনি।

বিশ্বকাপে ‘সি’ গ্রুপে খেলবে ব্রাজিল। সেখানে তাদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। এদিকে ব্রাজিল দলে জায়গা হয়নি জোয়াও পেদ্রো ও রিচার্লিসনর মতো পরিচিত নামদের।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বর্ণের দাম ভরিতে কমেছে দুই হাজার টাকার বেশি

দেশের বাজারে সোনার দাম টানা তিন দফা কমিয়েছে বাংলাদ...

টেস্ট সিরিজে পাকিস্তানকে ধবলধোলাই, ইতিহাস গড়ল বাংলাদেশ

ইতিহাস গড়ল বাংলাদেশ। প্রথমবারের মতো ঘরের মাঠে টেস্...

ওমানের সেই চার ভাইয়ের মরদেহ দেশে, দাফনের প্রস্তুতি

ওমানের দক্ষিণ আল বাতিনাহ গভর্নরেটের মুলাদ্দা এলাকা...

দেবের নায়িকা সৃজা দত্ত ঈদের ওয়েব ফিল্মে

ভারতের কলকাতার নায়ক দীপক অধিকারী দেবের দুই নায়িকা...

আওয়ামী লীগ সেদিনই ব্যাক করেছে: মাহফুজ আলম

জুলাই গণ–অভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ হ...

দেশের ১১ জেলায় তাপপ্রবাহ, অব্যাহত থাকবে কয়েকদিন

ঢাকা, রাজশাহী, খুলনাসহ দেশের ১১টি জেলায় মৃদু তাপপ্...

মাদ্রাসায় শিশুর আত্মহত্যা: বলাৎকারের অভিযোগে ছাত্র গ্রেপ্তার

ঢাকার রামপুরায় মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার ও আত্...

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মাটি কাটা নিয়ে দ্বন...

বিয়ে কেন করছেন না, সেই প্রশ্ন শুনতে হয় এমা ওয়াটসনকে

ব্রিটিশ পডকাস্টার জয় শেঠির ‘অন পারপাস’...

এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ আইনমন্ত্রীর

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা