আন্তর্জাতিক

গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে চীন!

আন্তর্জাতিক ডেস্ক:

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে অচল হয়ে পড়েছে গোটা বিশ্ব। এমন সংকটময় পরিস্থিতিতে চীন গোপনে মাটির তলায় পরমাণু অস্ত্র পরীক্ষা করেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

আমেরিকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এই সংক্রান্ত রিপোর্ট প্রকাশ্যে আসার পরই প্রবল চাঞ্চল্য দেখা দিয়েছে পুরো বিশ্বে।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ওই রিপোর্টে উঠে আসে এমন চাঞ্চল্যকর তথ্য, ২০১৯ সালে জিংঝিয়াং প্রদেশের লুপ নুর লেকের মাটির নিচে চীন অনেকগুলো কম মাত্রার পরমাণু অস্ত্র পরীক্ষা করেছে।

জিরো ইয়েল্ড নামে পরিচিত কম মাত্রার এই পরমাণু বিস্ফোরণে বেশি শব্দ হয় না। তৈরি হয় না চেন রিঅ্যাকশনও। তাই সবার আড়ালে এই পরীক্ষা চালালে বিশ্বজুড়ে হইচই হওয়ার সম্ভাবনাও নেই। তাই এই পথ বেছে নিয়ে তারা।

ওই প্রতিবেদনে কম্প্রিহেনসিভ টেস্ট ব্যান ট্রিটি অর্গানাইজেশন (CTBT)-এর এক মুখপাত্রের মন্তব্যও ছাপা হয়েছে। যেখানে তিনি উল্লেখ করেছেন গত বছরের আগস্ট মাস থেকে চীনের পাঁচটি সেন্সর স্টেশন থেকে এ বিষয়ে কোনও সিগন্যাল পাওয়া যায়নি। তার এই মন্তব্যই জল্পনা আরও উস্কে দিয়েছে।

অবশ্য যুক্তরাষ্ট্রের অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন শি জিনপিং প্রশাসন। এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, ‘আমেরিকা অকারণেই চীনের বিরুদ্ধে মিথ্যা প্রচার করছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর নিষেধাজ্ঞা মেনে পারমাণবিক পরীক্ষা বন্ধ রেখেছে চীন। সবসময় দায়িত্ববানের মতো আচরণ করছে। এমন অবস্থাতেও আমেরিকা একের পর এক চীনের বিরুদ্ধে মিথ্যা প্রচার করে যাচ্ছে। চীনকে বিশ্বের কাছে হেয় করছে।’

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা