স্বাস্থ্য

খুলনার চার হাসপাতালে মৃত্যু ১১

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনার চার হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত হয়ে ৯ জন ও উপসর্গে দুই জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ জুলাই) পৃথকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেন। খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে পাঁচজন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে একজন, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে তিনজন ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে দুইজনের মৃত্যু হয়েছে।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানায়, ‘হাসপাতালে গত ২৪ ঘণ্টায় তিনজন করোনায় ও দুইজন উপসর্গে মারা যান।

করোনায় মৃতরা হলেন- খুলনার হরিণটানা এলাকার মরিয়ম (২১), দিঘলিয়ার পশুপতি দে (৬৪) ও মিয়াপাড়া এলাকার এমডি শরীফ (৭০)।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ বলেন, গত ২৪ ঘণ্টায় নগরীর নূরনগর এলাকার রওশন আরা বেগম (৭৮) নামের একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৩৯ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ১০ জন।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ বলেন, ‘গত ২৪ ঘণ্টায় হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তিরা হলেন- নগরীর লবনচরা এলাকার কাকলী (৪০), বাগেরহাট মোড়েলগঞ্জের আব্দুর রশিদ হাওলাদার (৮৫),ও ডুমুরিয়ার মরিয়ম (৭০)। এখানে চিকিৎসাধীন রয়েছেন ৩৫ জন। এদের মধ্যে ১৫ জন পুরুষ ও ২০ জন মহিলা।’

সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে বেসরকারি এ হাসপাতালটির ৯০ শয্যার করোনা ইউনিটে ৬৭ জন ভর্তি রয়েছেন।’

গাজী মেডিকেল হাসপাতালের সত্ত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানিয়েছেন, ‘হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তিরা হলেন- নগরীর খালিশপুরের হালদারপাড়ার আয়েশা হোসেন (৭১) ও যশোর অভয়নগরের সুন্দলীর হরিশপুর এলাকার তন্বী সরকার (১৮)। বেসরকারি এ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন ৭৩ জন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩

নোয়াখালীর সদর উপজেলায় অটোরিকশার গ্যারেজে অভিযান চা...

নোয়াখালীতে হাসপাতালে গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি

নোয়াখালীর সদর উপজেলায় একটি বেসরকারি হাসপাতালের পরি...

জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে অরুণাচলে আদিবাসীদের ক্ষোভ বাড়ছে

ভারতের উত্তরপূর্বাঞ্চলের রাজ্য অরুণাচল প্রদেশের সিয়াং উপত্যকা এখন তীব্র রাজন...

মাদারীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি&r...

৩৭টি পূজামণ্ডপে আর্থিক অনুদান মুন্সীগঞ্জ বিএনপি নেতার

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জ সদর উপজে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা