রাজনীতি

খালেদা জিয়াকে বিদেশে নিতে যা করতে হবে

নিজস্ব প্রতিবেদক : চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সুযোগ আছে। দোষ স্বীকার করে রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেই অনুমতি দেওয়ার আইনি সুযোগ রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

সোমবার (১০ মে) দিবাগত রাতে একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনের অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, দোষ স্বীকার করে রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলে খালেদা জিয়াকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়ার আইনি সুযোগ আছে।

ফৌজদারি দণ্ডবিধি ৪০১ এর আরও ৬টি উপধারা আছে উল্লেখ করে তিনি বলেন, আইন মন্ত্রণালয় থেকে কখনও বলা হয়নি খালেদা জিয়া বিদেশ যেতে পারবেন, কি পারবেন না। বলা হচ্ছে, ৪০১ ধারায় যে দরখাস্ত নিষ্পত্তি করা হয়ে গেছে, আইন মোতাবেক তা দ্বিতীয় বার রি-ওপেন করা যাবে না। তাই এই আবেদন আর বিবেচনা করার সুযোগ নেই।

গত বুধবার (৫ মে) রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসায় খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর লিখিত আবেদন দিয়ে যান তার ছোট ভাই শামীম ইস্কান্দার। এরপর সেটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। রোববার (৯ মে) সকালে আইন মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মতামত পাঠানো হয়।

এদিন বিষয়টি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার ছোট ভাই একটি আবেদন নিয়ে এসেছিলেন। তিনি (খালেদা) আদালত থেকে দণ্ডপ্রাপ্ত হয়ে প্রিজনে রয়েছেন। প্রধানমন্ত্রী তাকে মানবতার তাগিদে আবেদনের প্রেক্ষিতে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ৪০১ ধারার ১ উপধারায় দণ্ডাদেশ স্থগিত করে তার বাসায় সুবিধামতো চিকিৎসা গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। তিনি চিকিৎসাও নিচ্ছিলেন।

তিনি আরও বলেন, হঠাৎ কোভিডে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন খালেদা জিয়া। এরমধ্যেই তার ছোট ভাই এসেছিলেন। তিনি বিদেশে নিয়ে যাওয়ার জন্য একটি অনুরোধ করেছেন। আমরা আইন মন্ত্রণালয়ের কাছে এটি পাঠিয়েছিলাম। সেখান থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, ৪০১ ধারায় সাজা স্থগিত করে যে সুবিধাটি দেওয়া হয়েছে, এটা দ্বিতীয়বার মওকুফ করে বিদেশে পাঠানোর কোনো অবকাশ নেই।

তিনি বলেন, আইন মন্ত্রণালয়ের মতামত অনুযায়ী আমরা এখন আর তাদের আবেদনটিকে মঞ্জুর করতে পারছি না। আমরা এখন খালেদা জিয়ার পরিবারকে এটিই জানিয়ে দেবো।

গত ১১ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। সেদিন তার বাসভবন ফিরোজায় আরও ৮ জন ব্যক্তিগত স্টাফ করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন। ২৪ এপ্রিল দ্বিতীয় দফায় খালেদা জিয়ার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। পরে ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। আক্রান্ত হওয়ার ২৭ দিন পর ৮ মে করোনাভাইরাস মুক্ত হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা