সংগৃহীত
আন্তর্জাতিক

কয়লা খনিতে দুর্ঘটনায় নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক: চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় হেইলংজিয়াং প্রদেশের একটি কয়লা খনিতে দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত ১১ জন।

আরও পড়ুন: যুদ্ধবিরতি বাড়াতে চায় হামাস

সোমবার (২৭ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

এতে বলা হয়, রাশিয়ার সীমান্ত থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে চীনের হেইলংজিয়াং প্রদেশের পূর্বে শুয়াংআশান শহরের একটি খনিতে দুর্ঘটনা ঘটেছে। সিসিটিভি বলছে, ‘‘প্রাথমিকভাবে স্থল চাপের প্রভাবে খনিতে দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।’’

চীনা এই সংবাদমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত খনি থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এ দুর্ঘটনায় খনিতে আরও কেউ নিখোঁজ কিংবা আহত হয়েছেন কি না তা জানা যায়নি।

আরও পড়ুন: গাজায় যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা

চীনে গত কয়েক দশকে খনি নিরাপত্তায় বেশ উন্নতি ঘটেছে। অতীতে দেশটিতে খনি দুর্ঘটনার খবর গণমাধ্যমে তেমন আসে নি। দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে দেশটির এ শিল্প খাতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এছাড়াও অনেক খনিতে শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে গুরুত্বও দেওয়া হয় না।

চীনের সরকারি পরিসংখ্যান মতে, গত বছর দেশটির খনি শিল্পের ১৬৮টি দুর্ঘটনায় ২৪৫ জন নিহত হয়েছেন। এরই মধ্যে গত সেপ্টেম্বরে দক্ষিণ-পশ্চিম চীনের গুইঝো প্রদেশের একটি কয়লা খনিতে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৬ শ্রমিকের প্রাণহানি ঘটে।

আরও পড়ুন: গাজা উপত্যকার পরিস্থিতি ভয়াবহ

গত ফেব্রুয়ারিতে চীনের ইনার মঙ্গোলিয়া অঞ্চলে একটি কয়লার খনিতে ধসের ঘটনা ঘটে। এতেকরে খনির কাজে নিয়োজিত কয়েক ডজন শ্রমিক ও যানবাহন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। এ দুর্ঘটনায় কতজন নিহত হয়েছেন, সেই বিষয়ে কয়েক মাস ধরে কোনো তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ। গত জুনে এ খনি দুর্ঘটনায় ৫৩ জন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। সূত্র: এএফপি

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে পাঁচ দিনের নিউইয়র্ক স...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

টানা বৃষ্টিতে ডুবল ব্যাংকক, জরুরি পরিস্থিতি ঘোষণা

টানা ৪৮ ঘণ্টার ভারি বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের অধিকাংশ সড়ক পানিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা