আন্তর্জাতিক

কোয়ারেন্টিন না মানায় সিঙ্গাপুরে মার্কিন পাইলটের জেল

ইন্টারন্যাশনাল ডেস্ক:

সিঙ্গাপুরে প্রথম দিকে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলেও বর্তমানে প্রকট আকার ধারণ করেছে। তাই স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে কঠোর হচ্ছে প্রশাসন। কোয়ারেন্টিন না মানায় এক মার্কিন পাইলটকে ৪ সপ্তাহের কারাদণ্ড দিয়েছে দেশটি। ৪৪ বছর বয়সী ওই পাইলটের নাম ব্রায়ান ডুগান ইয়ারগান।

ব্রায়ান বহুজাতিক মার্কিন প্রতিষ্ঠান ফেডএক্সের একজন কর্মী। গত মাসের শুরুর দিকে তিনি সিঙ্গাপুরে যান। এরপর বিমানবন্দরে নিজের হোটেল কক্ষে ১৪ দিন অবস্থান করতে নির্দেশ দেয় স্থানীয় কর্তৃপক্ষ।

দ্য গার্ডিয়ান জানায়, ব্রায়ান নিষেধ অমান্য করে সিঙ্গাপুরের বিভিন্ন স্থানে ঘুরতে যান। এর দায়ে তাকে ৪ সপ্তাহের কারাদণ্ড দেয়া হয়েছে।

ব্রায়ানের আইনজীবী আজ আদালতকে জানান, বাড়ি ফেরার আগে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম কিনে নিতে বলেছিল তার স্ত্রী। সে কথা রাখতেই নির্দেশ অমান্য করে বাজারে গিয়েছিলেন তিনি।

সিঙ্গাপুরে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মাত্র ২১ জন। আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৩৪৬ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা