খেলা

কোয়ারেন্টাইনে ক্রিস্টিয়ানো রোনালদো

স্পোর্টস ডেস্ক:

করোভাইরাসের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্থ হচ্ছে ক্রীড়াঙ্গন। একের পর এক টুর্নামেন্ট বন্ধ হয়ে যাচ্ছে। স্থগিত হতে শুরু করেছে ইউরোপ থেকে শুরু করে বিভিন্ন দেশের লিগ। আর ইতালিতে সবধরনের ক্রীড়া আয়োজনই আপাতত স্থগিত রাখা হয়েছে। ইতালী চ্যাম্পিয়ান জুভেন্টাসের ডিফেন্ডার দানিয়েল রুগানির কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের খবর নিশ্চিত হয়েছে। এই খবর জানার পর পর্তুগালে নিজ বাড়িতে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

২৫ বছর বয়সী ডিফেন্ডার রুগানির পরবর্তী চিকিৎসা করবে জুভেন্টাসই। এমনকি রুগানির সংস্পর্শে গত কয়েকদিনে আসা সকলকে পরীক্ষা করার কথাও জানিয়েছে তারা। এখানেও শেষ নয় রুগানি নিজের শেষ ম্যাচ ইন্টার মিলানের বিপক্ষে খেলেছে, তাই দু’দলকেই এখন হোম কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত হয়েছে। অবশ্য সতীর্থদের করোনায় আক্রান্তের খবর জানার আগেই নিজের দেশে ফিরে গেছেন রোনালদো। আপাতত পর্তুগালে নিজ শহর মাদেইরা থেকে ফিরছেন না তিনি।

জুভেন্টাসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, গত ৯ মার্চ নিজের অসুস্থ মা দোলোরেস আভেইরোর পাশে থাকার জন্য মাদেইরায় গেছেন রোনালদো। চলতি মাসের শুরুর দিকে ইন্টার মিলান ম্যাচের পরেই অসুস্থ হয়ে পড়েন রোনালদোর মা। এজন্য রোনালদোকে তিন দিনের ছুটি দেয় জুভেন্টাস। এর আগে নিজের বোনের জন্মদিন উদযাপনের জন্যও পর্তুগালে গিয়েছিলেন তিনি। এরপরই করোনা ভাইরাসের ছড়িয়ে পড়ায় ইতালিয়ান ন্যাশনাল অলিম্পিক কমিটি (সিওএনআই) দেশটির জাতীয় পর্যায়ের সব ক্রীড়া আসর স্থগিত ঘোষণা করে।

এদিকে ভ্রমণ নিষেধাজ্ঞা সত্ত্বেও কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে পর্তুগাল থেকে বিশেষ বিমানে ইতালি পৌঁছানোর কথা ছিল রোনালদোর। এরপর বৃহস্পতিবার (১২ মার্চ) দলের সঙ্গে অনুশীলনে নামার কথা ছিল। কিন্তু রুগানি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় জুভেন্টাস স্কোয়াড সদস্যদের এখন কোয়ারেন্টাইনে রাখা হবে। আর পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নিজের পরিবারের সঙ্গে বাড়িতেই থাকবেন পর্তুগিজ উইঙ্গার।

চীনের পর করোনাভাইরাস সংক্রমণের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে ইতালিতে। বর্তমানে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৪৬২ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৯৬ জনের মৃত্যু হয়েছে। এর আগ পর্যন্ত ইতালিতে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ছিল ৬৩১ জন। এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ১০ হাজার ১৪৯। করোনাভাইরাস আতঙ্কে ইতালির প্রায় ৬ কোটি মানুষ এখন কোয়ারেন্টাইনে আছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

২০৩ দিন বন্ধের পর উৎপাদনে যমুনা সার কারখানা

গ্যাস সংকটে দীর্ঘ ৮ মাস (২০৩ দিন) বন্ধ থাকার পর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান জামাল...

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

ইসরায়েল পূর্ব জেরুজালেমে যুক্তরাজ্যের দূতাবাস বন্ধ করে দিলে পাল্টা পদক্ষেপ হি...

যেসব অভিযোগে শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিক ও শি...

নায়িকার গালে হঠাৎ হাত, ভাইরাল ভিডিওতে বিতর্ক

কন্নড় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রচিতা রামের জন্মদিনের অনুষ্ঠানে ঘটে যাওয়া...

শিশুরা প্রতিভা বিকাশের সুযোগ পেলে দেশের ভিত্তি মজবুত হবে

শিশুদের প্রতিভা ও গুণাবলি বিকাশের সুযোগ করে দিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা