সারাদেশ

কেশবপুরে জাটকা ইলিশ বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা 

যশোর, কেশবপুরঃ

যশোর জেলার কেশবপুর পৌর শহরের মাছ বাজারে জাটকা ইলিশ মাছ বিক্রি করার অপরাধে কামরুজ্জামান নামের এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার ( নির্বাহী ম্যাজিস্ট্রেট) রেকসোনা খাতুন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার ভোগতী-নরেন্দ্রপুর গ্রামের আফসার আলী বিশ্বাস এর ছেলে কামরুজ্জামান পৌর শহরের মাছবাজারে জাটকা ইলিশ মাছ বিক্রি করছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার( নির্বাহী ম্যাজিস্ট্রেট) ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১০ ইঞ্চির ছোট ৩ কেজি জাটকা ইলিশ মাছ জব্দ করেন এবং খুচরা মাছ ব্যবসায়ী কামরুজ্জামান কে দুই হাজার টাকা জরিমানা করেন।পরবর্তীতে জব্দকৃত তিন কেজি জাটকা ইলিশ মাছ কেশবপুর শিশু সদন এতিমখানায় বিতরণ করেন।ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় কেশবপুর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস এবং কেশবপুর থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

এ ব্যাপারে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার( নির্বাহী ম্যাজিস্ট্রেট) রেকসোনা খাতুন বলেন, সরকারি নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে ১০ ইঞ্চির কম দৈর্ঘ্যের জাটকা ইলিশ ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন, বিনিময় ও মজুত সম্পূর্ণভাবে দণ্ডনীয় অপরাধ। আইন অমান্য করে জাটকা ইলিশ বিক্রি করার অপরাধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এর ৫ ধারা অনুযায়ী কামরুজ্জামানকে দুই হাজার জরিমানা করা হয়েছে এবং জব্দকৃত ১০ ইঞ্চির ছোট ৩ কেজি জাটকা ইলিশ কেশবপুর শিশু সদন এতিমখানায় বিতরণ করা হয়েছে। আগামীতেও কেশবপুর উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং বাজারে জাটকা ইলিশ বিক্রয়কারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর সামুদাফৎ গ্রামে অগ্নিকাণ্ড

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সামুদাফৎ গ্রামে ৫ নং ওয়ার্ড এ ভয়াবহ অগ্নিকাণ্...

মুন্সীগঞ্জ টেন্ডার জমা নিয়ে বিএনপি'র দু'পক্ষের সংঘর্ষ

মুন্সীগঞ্জ সদর উপজেলায় টেন্ডার জমা দেওয়া নিয়ে বিএনপি নেতাকর্মীদের দুই পক্ষের...

রাঙ্গাবালীর সামুদাফৎ গ্রামে অগ্নিকাণ্ড

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সামুদাফৎ গ্রামে ৫ নং ওয়ার্ড এ ভয়াবহ অগ্নিকাণ্...

মুন্সীগঞ্জ টেন্ডার জমা নিয়ে বিএনপি'র দু'পক্ষের সংঘর্ষ

মুন্সীগঞ্জ সদর উপজেলায় টেন্ডার জমা দেওয়া নিয়ে বিএনপি নেতাকর্মীদের দুই পক্ষের...

জিয়াউর রহমানের সমাধিস্থলের সংস্কার ও উন্নয়নের নির্দেশ

প্রধানমন্ত্রী রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ দিয়েছেন।...

কুয়েতে আছড়ে পড়লো মার্কিন যুদ্ধবিমান

উপসাগরীয় অঞ্চলে তৃতীয় দিনের মতো ইরানের হামলা চলার মধ্যে কুয়েতে বেশ কয়েকটি মার...

কোনো সমঝোতা নয়: লারিজানি

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান কোনো সমঝোতা করবে না বলে জানিয়েছেন সুপ্রিম ন্যাশন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা