আন্তর্জাতিক

কেনিয়ায় পদদলিত হয়ে ১৪ শিক্ষার্থীর মৃত্যু

সান নিউজ ডেস্ক:

কেনিয়ার পশ্চিমাঞ্চলে একটি প্রাথমিক বিদ্যালয়ে পদদলিত হয়ে অন্তত ১৪ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। কেনিয়ার শিক্ষামন্ত্রী জর্জ মগোহা স্থানীয় গণমাধ্যমকে ১৪ শিশু শিক্ষার্থী নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।

৩ ফেব্রুয়ারি সোমবার বিকালে রাজধানী নাইরোবির উত্তর-পশ্চিমে কাকামেগা প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। সুত্র: বিবিসি।

এ ঘটনায় আহত আরও প্রায় ৪০ শিশু শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের কয়েকজনের অবস্থা সঙ্কটজনক। আহতদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

কেনিয়ার স্থানীয় গণমাধ্যমে বলছে, স্থানীয় সময় ৫টার দিকে শিশুরা স্কুল ছুটির পর বাসায় ফেরার সময় পদদলনের ঘটনাটি ঘটে।

কেনিয়ার শিক্ষামন্ত্রী জর্জ মগোহা বলেন, সন্তান হারানো খুব বেদনাদায়ক ঘটনা। সন্তান হারানো পিতামাতাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

তবে কীভাবে পদদলনের ঘটনাটি ঘটলো তা এখনও পরিষ্কার হয়নি। ঘটনার বিষয়ে একটি তদন্ত শুরু করা হয়েছে বলে কাকামেগার পুলিশ কমান্ডার ডেভিড কাবেনা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন।

যারা মারা গেছে তাদের পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছে কেনিয়ার শিক্ষা মন্ত্রণালয়। কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা দ্রুত তদন্ত শুরু করে ‘ঘটনার আদ্যোপান্ত তুলে আনার’ আহ্বান জানিয়েছেন।

গেল সেপ্টেম্বরে নাইরোবির একটি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ধসে আট শিশু নিহত ও ৬৯ শিশু আহত হয়েছিল।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালে আগুন

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছ...

শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, দুর্ভোগে যাত্রীরা

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সাময়িক বিধিনিষেধ এবং ফ্লাইট চলাচলে বিঘ্নের প্র...

ডিনার ডেটে কাঞ্চন-শ্রীময়ী, ট্রোলের মুখে যুগল

দ্বিতীয় সন্তানের জন্মের পর দুই সন্তানকে নিয়ে বেশ ব্যস্ত অভিনেত্রী শ্রীময়ী...

নারীর শরীর নিয়ে প্রত্যাশা অন্তহীন: রাধিকা মদন

মা হওয়ার পর শারীরিক পরিবর্তনের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা