আন্তর্জাতিক

রাখাইনে আবারও ইন্টারনেট বন্ধের নির্দেশ মিয়ানমার সরকারের

আন্তর্জাতিক ডেস্ক:

জাতিসংঘের আপত্তি সত্ত্বেও সহিংসতা কবলিত রাখাইন রাজ্যে আবারও ইন্টারনেট বন্ধ করে দিতে টেলিকম কোম্পানিগুলোকে নির্দেশ দিয়েছে মিয়ানমার সরকার।

নরওয়েভিত্তিক মোবাইল ফোন অপারেটর টেলিনর গ্রুপ এক বিবৃতিতে এ খবর জানিয়েছে। টেলিনর বলছে, সে দেশের পরিবহন ও যোগাযোগ বিষয়ক মন্ত্রণালয়ের এই নির্দেশনা রাখাইন ও চিন রাজ্যের পাঁচটি এলাকায় কার্যকর করা হবে।

৩ ফেব্রুয়ারি সোমবার সকাল থেকে এসব এলাকায় ইন্টারনেট নিষেধাজ্ঞা কার্যকর হয়। যা আগামী তিন মাস বলবৎ থাকবে।

নিরাপত্তা ও জনস্বার্থকে কারণ হিসেবে উল্লেখ করে ‘সাময়িকভাবে’এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয় ওই বিবৃতিতে।

তবে মিয়ানমার সরকারের পক্ষ থেকে এই বিষয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত বছরের জুনে প্রথমবার দেশটির বেশ কিছু এলাকায় ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়। মাত্র ৫ মাস আগে এসব এলাকা থেকে ইন্টারনেটের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল। তখনকার চারটি শহরে এখনও ইন্টারনেট বন্ধ রয়েছে।

মিয়ানমারের সেনাবাহিনী ও জাতিগত বিদ্রোহীদের মধ্যকার সংঘাত বন্ধে শান্তি আলোচনার প্রেক্ষাপটে গত বছরের সেপ্টেম্বরে রাখাইনের মংডু, বুথিডাং, রাথেডাং, মাইবোন এবং চিন রাজ্যের একটি শহরে ইন্টারনেট সংযোগ পুনঃস্থাপন করা হয়।

গত বছরের নভেম্বরে ইন্টারনেট সংযোগ পুনঃস্থাপনের আহ্বান জানায় জাতিসংঘ।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভেঙে ফেলা হচ্ছে লাভলী!

একসময়ের জমজমাট বিনোদনকেন্দ্রগুলো একে একে হারিয়ে যাওয়ার মিছিলে এবার নাম লেখাল...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে আর্থিক...

শিগগিরই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা : দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরে নিয়ে যেতে ভারতের আগ্রহ ক্রমেই ব...

আরচারিতে ব্যর্থতার ষোলকলা পূর্ণ

এশিয়ান গেমসে এবারও আরচারির নিশানা লক্ষ্যভেদ করতে পারেনি। অনেক আশা আর পদক জয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা