বিনোদন

কেউ পাথর ছুড়লে, তা দিয়ে মহল গড়ুন : শ্রাবন্তী

বিনোদন ডেস্ক : ‘আপনাকে সবাই পাথর ছুড়লে, সেই পাথর আপনি তাদের দিকে ছুড়ে দেবেন না। বরং পাথরগুলো নিজের কাছে রাখুন। আর তা দিয়েই নিজের মহল গড়ুন।’—টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি এসব কথা লিখেছেন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে।

ব্যক্তিগত জীবন নিয়ে অনেক দিন ধরেই আলোচনায় রয়েছেন শ্রাবন্তী চ্যাটার্জি। স্বামী রোশান সিংয়ের সঙ্গে এখনো আলাদা থাকছেন। তাদের আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদ হয়েছে কিনা তা জানা যায়নি। এর আগে সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কাদা ছোড়াছুড়ি করেছেন শ্রাবন্তী-রোশান। কিন্তু হঠাৎ নতুন এই পোস্ট কেন করেছেন তা অবশ্য উল্লেখ করেননি এই নায়িকা।

তবে কয়েক দিন আগে ভারতীয় একটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করে, পড়শির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন শ্রাবন্তী। বাইপাসের ধারে যে বাড়িতে থাকেন তিনি, একই বাড়িতে বসবাস করেন তার প্রেমিকও। তার নাম অভিরূপ নাগ চৌধুরী। তার প্রেমিক পেশায় ব্যবসায়ী। তাদের সম্পর্কের বয়স মাত্র এক মাস।

একটি সূত্র সাংবাদমাধ্যমটিকে বলেন—‘মন দেওয়া-নেওয়ার জন্য এক মাস কম সময় নয়। বেকারি প্রতিষ্ঠানের মালিক অভিরূপ পার্টি করতে ভালোবাসেন। তার সোশ্যাল মিডিয়া পেজ দেখলেও তা বোঝা যায়। গত ৩১ মার্চ তাদের সম্পর্কের এক মাস পূর্ণ হয়েছে। এজন্য তারা সম্পর্কের এক মাস উদযাপন করতে পার্টিও করেছেন।’ এ বিষয়ে এখনো মুখ খুলেননি শ্রাবন্তী চ্যাটার্জি।

কিছুদিন আগে ভারতের বর্তমান ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দিয়েছেন শ্রাবন্তী। বিধানসভা নির্বাচনে বেহালা পশ্চিম কেন্দ্রে প্রার্থী হয়েছেন এই অভিনেত্রী। বর্তমানে নির্বাচনি প্রচার নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন তিনি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা