সারাদেশ

কুমিল্লায় একই পরিবারের ছয়জন করোনা আক্রান্ত

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লায় একই পরিবারের ছয়জন করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

এ ছাড়া পাঁচ উপজেলায় নতুন করে আরও ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৬৮ জনে দাঁড়িয়েছে।

২৯ এপ্রিল বুধবার তাদের আক্রান্ত হবার বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান।

আক্রান্তদের মধ্যে বরুড়া থানা পুলিশের এক এসআই, লাকসাম পৌর সাহাপাড়ায় একই পরিবারের ছয়জন, দেবিদ্বার স্বামী-স্ত্রী ও মা-মেয়েসহ ছয়জন, মনোহরগঞ্জে দুইজন এবং তিতাসে একজন।

লাকসামে একই পরিবারের ছয়জনের আক্রান্তের বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আবদুল আলী জানান, নোয়াখালীতে করোনায় মৃত ব্যক্তির সংস্পর্শে আক্রান্ত লাকসাম পৌর সাহাপাড়া এলাকার বাসিন্দা দুই সহোদরের মা, বাবা, দুই ভাইয়ের স্ত্রী এবং ১২ ও ১৪ বছর বয়সী দুই শিশু নতুন করে আক্রান্ত হন। তাদের বাড়িটি আগে থেকেই লকডাউন করে রাখা হয়েছে।

বরুড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিসাত সুলতানা জানান, বরুড়া থানার এক এসআইয়ের করেনা শনাক্ত হয়েছে। তিনি স্ত্রী ও সন্তান নিয়ে বরুড়ায় ভাড়া থাকেন। আক্রান্ত পুলিশের এসআই স্ত্রী এবং থানার অন্যান্য পুলিশ সদস্যদের পর্যায়ক্রমে নমুনা সংগ্রহ করা হবে।

কুমিল্লার সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান জানান, পাঠানো নমুনার মধ্যে বুধবার ১২৬টির ফলাফল আসে। তার মধ্যে নতুন করে ১৬ জন ব্যক্তির করোনায় শনাক্ত হয় এবং ১১০টির রিপোর্ট নেগেটিভ আসে। এ পর্যন্ত ঢাকায় পাঠানো এক হাজার ৬৭২ জনের নমুনার মধ্যে এক হাজার ৩৪৫ জনের রিপোর্ট এসেছে। নতুন করে আক্রান্ত ব্যক্তিরা বেশিরভাগ আক্রান্ত স্বজনের থেকে আক্রান্ত হয়েছেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা