জাতীয়

কাল বসছে মন্ত্রিসভার বৈঠক

নিজস্ব প্রতিবেদক:

বৃহস্পতিবার (৭ মে) গণভবনে বসতে যাচ্ছে মন্ত্রিসভার বৈঠক। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ দেশে ঠেকাতে চলমান লকডাউনের মধ্যেই একমাস পর বসছে এই বৈঠক। এদিন বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বৈঠক অনুষ্ঠিত হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, এবারের বৈঠকও সীমিত পরিসরে অনুষ্ঠিত হবে। করোনাভাইরাস মোকাবিলার সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও যেসব মন্ত্রণালয়ের প্রস্তাবনা থাকবে শুধু সেসব মন্ত্রণালয়ের মন্ত্রী ও কর্মকর্তারাই এ বৈঠকে অংশ নেবেন।

জানা গেছে, বৈঠকে বর্তমান করোনাভাইরাস পরিস্থিতিতে কীভাবে চলমান কার্যক্রম চালিয়ে নেওয়া যায় তা নিয়ে বেশি আলোচনা হতে পারে।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এক মাসেরও বেশি সময় ধরে সাধারণ ছুটি চলছে। এই ছুটি চলাকালে সবশেষ গত ৬ এপ্রিল মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। সীমিত পরিসরে অনুষ্ঠিত হওয়া সেই বৈঠকে স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব বজায় রাখা হয়। এবারও তার ব্যতিক্রম হবে না বলেই সূত্রটি জানিয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালি ফের বন্ধ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার সংলাপ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। প...

তেলের দাম আবার বাড়ল!

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশের ভোক্তা পর্যায়ে...

হজক্যাম্পে ইসলামী ব্যাংকের বিশেষ হজ বুথ উদ্বোধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি হজ যাত্রীদের ব্যাংকিং সেবা, প্রয়োজনীয় তথ্য ও উপ...

নদীর বুকে শতবর্ষী পিএস মাহসুদে নববর্ষের উচ্ছ্বাস

বাংলা নববর্ষ মানেই বাঙালির প্রাণের উৎসব। সেই উৎসব যখন নদীর বুকে ভাসমান এক ঐতি...

সরকার বিকল্প শ্রম বাজার খুঁজছে: সংসদে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ইরানসহ মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতার প্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা