আন্তর্জাতিক
করোনাভাইরাস

কারফিউ জারি করলো সৌদি আরব

ইন্টারন্যাশনাল ডেস্ক:

মহামারী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সৌদি আরবের বাদশাহ সালমান দেশটিতে ২১ দিনের কারফিউ জারি করেছেন। রোববার (২২ মার্চ) এক ঘোষণায় বাদশা জানান, পরদিন অর্থাৎ সোমবার (২৩ মার্চ) থেকে এই কারফিউ কার্যকর হবে।

সরকারি ঘোষণায় জানানো হয়, সৌদি আরবে করোনাভাইরাসের বিস্তার রোধে সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত এই কারফিউ বলবত থাকবে।

এর আগে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটিতে রোববার (২২ মার্চ) পর্যন্ত নতুন করে ১১৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। ফলে সবমিলিয়ে দেশটিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫১১ জনে।

সৌদি বাদশাহ‌‌'র ঘোষণা অনুযায়ী, দেশটির নাগরিক ও আবাসিক বাসিন্দাদের কারফিউয়ের সময় নিজেদের নিরাপত্তার জন্য ঘরে থাকতে বলা হয়েছে।

কারফিউ বাস্তবায়নে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে উল্লেখ করা হয় ওই ডিক্রিতে। এসময় বেসামরিক ও সামরিক কর্তৃপক্ষকে সহযোগিতা করতে বলা হয়েছে।

এদিকে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক বিবৃতিতে বলা হয়েছে, খাবারের দোকান, হাসপাতাল, গণমাধ্যম, মালামাল পরিবহন, ই-কমার্স ব্যবসা, পানি ও বিদ্যুৎসহ সেবা খাতগুলো কারফিউয়ের আওতার বাইরে থাকবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা