আন্তর্জাতিক

কাবা শরীফের প্রবেশপথে জীবাণুনাশক মেশিন স্থাপন

আন্তর্জাতিক ডেস্ক:

করোনার সংক্রমণ ঠেকাতে সৌদি আরবের মক্কায় পবিত্র কাবা শরীফের প্রধান প্রবেশপথে বসানো হয়েছে উন্নত মানের জীবাণুনাশক মেশিন।

করোনার সংক্রমণ ঠেকাতে প্রায় এক মাসেরও বেশি সময় কাবাঘর ও মদিনার মসজিদে নববীতে সীমিতসংখ্যক মুসল্লি প্রার্থনা করার সুযোগ পান। বর্তমানে মসজিদগুলো খুলে দিতে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে চলতি সপ্তাহেই কাবাঘরের প্রধান প্রবেশপথ কিং আবদুল আজিজ গেটে বসানো হলো ওই মেশিনটি।

শনিবার (৯ মে) দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মসজিদের প্রধান প্রবেশপথে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে অত্যাধুনিক জীবাণুনাশক মেশিন বসানো হয়েছে। লকডাউন শিথিল করা হলেও মসজিদে হারামাইন এখনো খুলেনি কর্তৃপক্ষ।

মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির প্রধান শেখ আবদুর রহমান আল-সুদাইস জানান, খুব শিগগিরই মক্কার মসজিদুল হারাম ও মদিনায় মসজিদে নববী মুসল্লিদের জন্য খুলে দেওয়া হবে।

শেখ আবদুর রহমান আল-সুদাইস জানান, কাবাঘরে আগতদের জন্য উন্নত মানের জীবাণুনাশক মেশিন বসানো হয়েছে। এছাড়া প্রধান প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজার, জীবাণুনাশক স্প্রে ও থার্মাল মেশিনের মাধ্যমে তাপমাত্রা মাপার ব্যবস্থা থাকবে। সিসি ক্যামেরার ছয় মিটারের মধ্যে একসঙ্গে বেশ কয়েকজনের তাপমাত্রা মাপা যাবে। করোনা সংক্রমণ নিয়ে আগত মুসল্লিদের গতিবিধি পর্যবেক্ষণ করা হবে। এছাড়া সংক্রমিত রোগীদের শনাক্ত করার জন্য স্মার্টস্ক্রিন ব্যবহার করা হবে।

তিনি আরও জানান, করোনা সংক্রমণরোধে মার্চ মাসে মসজিদুল হারামের স্কেলেটরেও জীবাণুনাশক মেশিন বসানো হয়।

দেশটিতে এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩৫ হাজার চারশ ৩২ জন। মারা গেছে দুইশ ২৯ জন। সুস্থ হয়েছে নয় হাজার একশ ২০ জন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা