আন্তর্জাতিক

কলকাতায় অমিত শাহ’র জনসভায় ‘গুলি মারো’

ইন্টারন্যাশনাল ডেস্ক:

সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে গোটা ভারত যখন উত্তাল। দিল্লির শাহিনবাগে অবস্থান নেয়া আন্দোলনকারীদের উদ্দেশ্যে ‘গুলি মারো’ বক্তব্য দিয়েছিলো কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর। দিল্লি যখন আগুনে পুড়ছিলো তখনও একই স্লোগান দিয়েছিলো হিন্দুত্ববাদী বিজিপি সরকারের সাম্প্রদায়িক সমর্থকরা। এবার কেন্দ্রী স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র কলকাতার সমাবেশেও একই স্লোগন দিলো উগ্র হিন্দুবাদীরা।

আজ (১মার্চ) বিকালে কলকাতায় বিজেপির সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অমিত শাহ। বক্তব্যে বিতর্কিত নাগরিককত্ব আইনের সমর্থনে কথা বলেন তিনি। এসময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ট্রেনে অগ্নিসংযোগসহ আইনটিকে ঠেকাতে সহিংসতা ছড়ানো অভিযোগ তোলেন। বক্তব্যের এক পর্যায়ে কাউকে ছাড়ব না বলে হুশিয়ারি করেন অমিত শাহ।

এনডিটিভি জানায়, ঘটনাস্থলের ভিডিওতে দেখা গিয়েছে, গেরুয়া পোশাক ও বিজেপির পতাকা হাতে সমর্থকরা স্লোগান দিচ্ছেন, দেশের সঙ্গে বিশ্বাসঘাতকদের গুলি করো।

আন্দোলনকারীদের বিশ্বাসঘাতক ও জঙ্গি বলে আখ্যায়িত করেন অমিত শাহ। জনসভায় গুলি করার পরামর্শ দিয়ে বক্তব্য দেয় বিজেপির নেতারা।

গত ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক উন্মাদনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জনে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আ’লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কেশবপুরে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র...

দেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে হবে : ঢাকা বিভাগীয় কমিশনার

বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ঢাকা মো. মনিরুজ্জা...

মোল্লাকান্দিতে আদিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১, শিশুসহ আহত ২০

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তার ও আসন্ন...

সরকারি জমিতে ডেভেলপারের চুক্তিতে বহুতল ভবনের রুম বিক্রির অভিযোগ

নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্র মাইজদীতে সরকারি জ...

খামারিদের নিয়ে সোনাইমুড়ীতে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

নোয়াখালীর সোনাইমুড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভ...

এবার ‘বিবাহ বিভ্রাট’-এ সাদিয়া আয়মান!

বিয়ে ঘিরে তৈরি হওয়া পারিবারিক টানাপোড়েন, খুনসুটি আর মজার সব ঘটনা নিয়ে নির্মিত...

মোংলায়  আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

দেশের বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে...

উলিপুরে বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিল ৫০৭ শিক্ষার্থী 

কুড়িগ্রামের উলিপুরে নর্থ সাউথ প্রাইমারি এন্ড হাইস্কুল এডুকেশন অ্যাক্টিভিটিস ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা