সারাদেশ

কর্মহীনদের জন্য ‘ফ্রি সবজি বাজার’

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম শহরের অলি-গলিতে ঘুরছে সবজি ভর্তি পাঁচটি ভ্যান। প্রতিটি ভ্যানের পেছনে লিখা ‘ফ্রি সবজি বাজার’।

৬ এপ্রিল সোমবার নগরের রাত্তার পুল, ছৈয়দ শাহ রোড, বাইতুন নূর জামে মসজিদ, রসুলবাগ আবাসিক ও ডিসি রোডসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় মূল্য পরিশোধ ছাড়াই ফ্রিতে তাদের সবজি বিতরণ কার্যক্রম।

গৃহবন্দি কর্মহীন মানুষদের জন্য এমন ফ্রি উদ্যোগ গ্রহণ করেছেন এমইএস বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ছাত্রনেতা আরশাদুল আলম বাচ্চু।

এমন উদ্যোগের কারণ হিসেবে আরশাদুল আলম বাচ্চু বলেন, টানা বন্ধে কর্মহীন হয়ে পড়েছে অসংখ্য খেটে খাওয়া মানুষ। অতীতের মতো তাদের পাশে দাঁড়াতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, এর আগে থেকে আমরা চাল, ডাল ও তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিরতণ করে যাচ্ছি। সরকারি এবং বেসরকারিভাবেও অনেকে এসব সহায়তা পাচ্ছেন। পরে ভাবলাম শুধু চাল-ডাল-তেল দিলে সবজি দেবে কে? তাই এবার সবজি দেয়ার উদ্যোগও গ্রহণ করেছি।

এমন ফ্রি সার্ভিসে দৈনিক ৫০০ কেজি করে বিভিন্ন জাতের সবজি বিতরণ করা হচ্ছে। সবজিভর্তি পাঁচটি ভ্যান প্রতিটি এলাকার অলি-গলিতে যাচ্ছে। এতে করে খাদ্য সংকটে ভোগা পরিবারগুলো দৈনিক দুই কেজি করে সবজি বিনামূল্যে নিতে পারবেন।

তিনি বলেন, দীর্ঘ সময় ধরে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে যাচ্ছি। তারই অংশ হিসেবে বিপদের দিনে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এছাড়া পূর্বের কর্মসুচির অংশ হিসেবে প্রতিদিন ডোর টু ডোর জীবাণুনাশক স্প্রে, মাস্ক, হ্যান্ড-স্যানিটাইজারসহ প্রায় ৩০০ মানুষের কাছে খাবার বিতরণ করা হচ্ছে।

৫ এপ্রিল রবিবার থেকে শুরু হয় বিনামূল্যে সবজি বিতরণের এই কার্যক্রম। ওইদিন নগরের মোহাম্মদপুরসহ আশপাশের এলাকায় ৫০০ কেজি সবজি বিতরণ করা হয় বলে জানান তিনি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি ধর...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা