আন্তর্জাতিক

করোনা রোধে মন্দিরে নরবলি!

আন্তর্জাতিক ডেস্ক:

প্রাণঘাতী করোনা রোধের নামে ভারতের এক মন্দিরে মানুষ বধ করেছেন স্বয়ং পুরোহিত। পরে ওই নরমুণ্ড দিয়ে পূজা দিয়েছেন ওই নরাধম। এই নির্মম হত্যাকাণ্ডটি ঘটেছে ভারতের উড়িষ্যা রাজ্যে।

পুরোহিত স্বপ্নাদেশ পেয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে দাবি করলেও স্থানীয়রা বলছেন অন্য কথা। তাদের দাবি, সম্পত্তির লোভেই তিনি এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন। এখন সাজা থেকে বাঁচতে ধর্মের অজুহাত দিচ্ছেন।

যদিও ওই পুরোহিতের দাবি, তিনি স্বপ্নে দেখেছেন মন্দিরে নরবলি দিতে হবে। এতে তুষ্ট হবে ভগবান। এরপরই ভারত থেকে বিদায় হবে করোনা মহামারি।

এরপর ওই পুরোহিত মন্দিরের ভিতর কুড়াল দিয়ে এক ব্যক্তিকে খুন করেন। এরপর ওই লোকের ধর থেকে মাথাটা আলাদা করে ফেলেন এবং সেই কাটা মুণ্ডু সামনে রেখে পূজো দেন।

গত বুধবার রাতে এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে উড়িষ্যার কটকে, নরসিংহপুর থানা এলাকায় বাঁধহুদা গ্রামের কাছে এক মন্দিরে।

এ ঘটনায় বুধবার রাতেই সংসারী ওঝা নামে মন্দিরেরই সত্তোরোর্দ্ধ পুরোহিতের বিরুদ্ধে স্থানীয় এক ব্যক্তিকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠেছে।

পুরোহিতের হাতে নিহত ওই ব্যক্তির নাম সরোজকুমার প্রধান (৫২)। মন্দিরের ভিতর থেকে ইতিমধ্যে মরদেহ এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়ালটি উদ্ধার করেছে পুলিশ।

এই নরহত্যা ঘটনোর পরদিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে থানায় এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন ওই পুরোহিত। আর তিনি স্বপ্নাদেশ প্রাপ্ত হয়ে খুন করেছেন বলেও দাবি করেন।

তবে ৭২ বছর বয়সী ওই পুরোহিতের দাবি ধোপে টিকছে না। এলাকার লোকজনের অভিযোগ, বহুদিন ধরেই পুরোহিত সংসারী ওঝার সঙ্গে একটি আমবাগান নিয়ে নিহত সরোজের বিবাদ চলছিল। ওই আমবাগানটি দখলের উদ্দেশ্যেই স্বপ্নাদেশের নামে তাকে খুন করেছেন পুরোহিত।

কটকের পুলিশ জানাচ্ছে, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে এই ঘটনায় এখনও ওই লোভী ও নিষ্ঠুর পুরোহিতের বিরুদ্ধে পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে তা এখনও স্পষ্ট নয়।

এই ডিজিটাল যুগে যখন মোদি সরকার চাঁদে মহাকাশ যান পাঠায়, তখনও দেশটিতে এমন পৈশাচিক ঘটনা ঘটে। আর সেখানে ধর্মের নামে পার পেয়ে যায় এসব ভণ্ড সাধু ও পুরেহিতরা। সূত্র: সংবাদ প্রতিদিন

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা