আন্তর্জাতিক

করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ৪১

চীনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে । প্রতিদিনই বাড়ছে এ সংখ্যা। সেই সঙ্গে বাড়ছে ভাইরাসে আক্রান্ত হওয়া নতুন রোগীর সংখ্যাও। ছড়াচ্ছে নতুন নতুন এলাকায়। চীন ও যুক্তরাষ্ট্রের পর অস্ট্রেলিয়া ও ফ্রান্সে এ ভাইরাসে আক্রান্তের তথ্য পাওয়া গেছে।

আজ(২৫ জানুয়ারি) চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা ভাইরাসে এখন পর্যন্ত ৪১ জন মারা গেছে। আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার দুইশ ছাড়িয়েছে। গতকাল ভাইরাসে মৃতের সংখ্যা ছিল ২৬ জন। আক্রান্তের সংখ্যা ছিল ৮ শতাধিক।

গতকাল চীন ছাড়া বিশ্বের নয়টি দেশে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ২৩ জন। এ তালিকায় আজ যুক্ত হলো অস্ট্রেলিয়া ও ফ্রান্স। অস্ট্রেলিয়ায় ৫০ বছর বয়সী এক চীনা নাগরিক এবং ফ্রান্সে তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছে দেশ দুটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে চীনের বাইরে ১১টি দেশে এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৭ জনে।

ভাইরাসটি ছড়িয়ে পড়া ঠেকাতে চীনের ১৪টি শহরে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। এসব শহরে বসবাস করছে অন্তত চার কোটি মানুষ। একই সাথে বন্ধ করে দেওয়া হয়েছে অনেক পর্যটন স্পট ও আন্তর্জাতিক চেইন শপ। বিশ্বের বিভিন্ন দেশের এয়ারলাইন্স সংস্থা বাতিল করেছে তাদের অনেক ফ্লাইট।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা