আন্তর্জাতিক

তুরস্কে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

তুরস্কে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। এখন পর্যান্ত ৫শ ৫৩ জনের আহতের খবর পাওয়া গেছে।

বিবিসি জানায়, শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ৮টা ৫৫ মিনিটে তুরস্কের পূর্বাঞ্চলীয় ইলাজিগ প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা- ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৭। স্থায়ী ছিলো মাত্র ১৫ সেকেন্ড।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোইলু জানান, এখন পর্যান্ত ১৮ জনে মৃত্যুর খবর পাওয়া গেছে। ইলাজিগ প্রদেশে আহত হয়েছেন ৪শ’ ৫ জন। আর মালাতিয়া প্রদেশে আরও একশ ৪৮ জন। ধসে পড়েছে বেশকিছু ভবন।

তিনি জানান, ধসে পড়া একটি ভবনের নিচে থেকে আটকা পড়া ৩০ জনকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত দুই প্রদেশে অতিরিক্ত ১৭০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রস্তুত রয়েছে সরকারে সব সংস্থা। সেনাবাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটে ইলাজিগ প্রদেশের সিভরাইস জেলায় কম্পনটি আঘাত হানে। উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের ৬ দশমিক ৭ কিলোমিটার গভীরে। ইলাজিগ প্রদেশ ছাড়াও মালাতিয়া, দক্ষিণাঞ্চলীয় আদানা ও উত্তরাঞ্চলীয় সামসুন প্রদেশেও কম্পন অনুভূত হয়।

ভূমিকম্পের পর কয়েক দফা আফটার শক অনুভূত হয়। রিখটার স্কেলে সেগুলোর মাত্রা ছিল ৫ দশমিক ৫ থেকে ৩ দশমিক ৩ পর্যন্ত।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা