আন্তর্জাতিক

করোনা ভাইরাসকে বিশ্বের জন্য হুমকি বলছে হু

আন্তর্জাতিক ডেস্ক:

চীনের সরকারি হিসেবে আজ মঙ্গলবার পর্যন্ত করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০১৬ জনে। আক্রান্ত হয়েছেন আরও ৪২ হাজার ৬৩৮ জন।

এ পরিস্থিতিতে করোনা ভাইরাস ‘বিশ্বের অন্যান্য দেশের জন্য অত্যন্ত গুরুতর হুমকি হিসেবে দেখা দিয়েছে’ বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আধানম গোব্রিয়াসেস।

১১ ফেব্রুয়ারি মঙ্গলবার এক বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে চার শতাধিক গবেষক এবং জাতীয় কর্তৃপক্ষ অংশ নেন। যার মধ্যে চীন ও তাইওয়ান থেকে অনেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।

গোব্রিয়াসেস বলেন, এখান থেকেই ভাইরাসটির জন্য আমাদের কর্মপরিকল্পনা বের হয়ে আসবে। বৈঠকের শেষ লাইনটি হবে সংহতি, সংহতি, সংহতি।

তিনি প্রাণঘাতী এ ভাইরাসের নমুনা অন্যদের সঙ্গে বিনিময় করতে ও এর প্রতিষেধক এবং ওষুধ তৈরির জন্য গবেষণা জোরদারের উপর গুরুত্ব দেন।

এরইমধ্যে চীনের বাইরে এই ভাইরাসে ফিলিপাইনে একজন এবং হংকংয়ে আরেক জনের মৃত্যু হয়েছে। চীনের বাইরে আরো ২৭টি দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন চার শতাধিক মানুষ।

জাপানে ডায়মন্ড প্রিন্সেস ক্রুজ শিপে নভেল করোনাভাইরাস ৬০ জনে বেড়ে মোট আক্রান্তের সংখ্যা ১৩০ এ দাঁড়িয়েছে।

অন্তত ৯৯ শতাংশ ক্ষেত্রে ভাইরাসটি চীনের জন্য জরুরি অবস্থা হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে টেডরস বলেন, ভাইরাসটি বিশ্বের অন্য দেশের জন্য অত্যন্ত গুরুতর হুমকি হিসেবে দেখা দিয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া এ ভাইরাসে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে ওষুধ, ডায়াগনস্টিকস এবং ফ্লু জাতীয় ভাইরাসের ভ্যাকসিন নিয়ে গবেষণা ত্বরান্বিত করার লক্ষ্যে দুদিনের বৈঠকের শুরুতে বক্তব্য রাখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা বলছেন ২০০২-০৩ সালে বিশ্বে আতঙ্ক সৃষ্টি করা সার্স ভাইরাসকেও হার মানিয়েছে এবারের করোনাভাইরাস।

হংকংয়ের জনস্বাস্থ্য মহামারী বিষয়ক বিশেষজ্ঞ ও হংকং বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক গ্যাব্রিয়েল লিং দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, করোনাভাইরাস নিয়ন্ত্রণ করতে না পারলে এটি মহামারী আকারে বিশ্বের ৬০ শতাংশ মানুষ আক্রান্ত হতে পারেন ।

করোনাভাইরাসকে আইসবার্গের সঙ্গে তুলনা করে গ্যাব্রিয়েল লিং বলেন, সবচেয়ে বড় বিষয় হলো, এই আইসবার্গের আকার এবং আকৃতি নিরূপণ করা। বেশিরভাগ বিশেষজ্ঞই বলছেন, করোনাভাইরাসে আক্রান্ত প্রত্যেক ব্যক্তি অন্য প্রায় আড়াই জনের শরীরে এই ভাইরাসের বিস্তার ঘটাতে পারেন। যে কারণে এই সংক্রমণের হার ৬০ থেকে ৮০ শতাংশ হতে পারে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা