খেলা

করোনা আতঙ্কে দর্শকশূন্য ইতালিয়ান লিগ

স্পোর্টস ডেস্ক:

ইতালিয়ান সিরি’আ লিগে ইন্টার মিলান ও জুভেন্টাসের ডার্বি ম্যাচে কানায় কানায় পূর্ণ থাকার কথা ছিলো অ্যালিয়্যাঞ্জ স্টেডিয়াম। কিন্তু তা আর হলো না। করোনাভাইরাসের কারণে গতরাতের ডার্বি ম্যাচে স্টেডিয়াম ছিলো একেবারেই দর্শকশূন্য! হাইভোল্টেজ ম্যাচ, তাতে কি? ম্যাচের সাথে কি আর জীবনের তুলনা চলে!

দর্শকশূন্য ম্যাচে ঘরের মাঠে ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়েছে জুভেন্টাস। রোনালদো-দিবালাদের খেলতে হয়েছে ফাঁকা মাঠে। ইতালিতে করোনাভাইরাসের কারণে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। করোনার উৎপত্তিস্থল চীনের পর এ ভাইরাসে সবচে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে, ৩৬৬ জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৭ হাজার ৩৭৫ জন।

এমন পরিস্থিতিতে জোরালো দাবি উঠেছিল লিগের ম্যাচগুলো স্থগিত করার। তবে শেষ পর্যন্ত মাঠে গড়ায় ম্যাচ দর্শকশূন্য অবস্থায়। দর্শকদের প্রবেশের অনুমতি ছিল না এ ম্যাচটিতে। ম্যাচে জয় তুলে নেয় জুভেন্টাস। দলের হয়ে গোল করেন পাওলো দিবালা ও অ্যারন রামজি। আর এ জয়ে আবারও শীর্ষে ফেরে মাওরিসিও সাররির শিষ্যরা।

তবে ক্লাব কর্মকর্তা, কোচিং স্টাফ ও কিছু সাংবাদিক উপস্থিত ছিলো জুভেন্টাসের অ্যালিয়্যাঞ্জ স্টেডিয়ামে।

শুরু থেকেই আক্রমণাত্মক খেলা জুভেন্টাস। প্রখমার্ধে বেশ কয়েকবার গোলের সুযোগ পেয়েও এগিয়ে যেতে পারেনি জুভেন্টাস। গোল বঞ্চিত হন রোনালদো, কস্তা ও মাটিয়াস ডি লিটরা। গোলের সুযোগ নষ্টের খাতায় ইন্টারও নাম লেখায়। বিরতির পর ৫৪তম মিনিটে অবশেষে গোলের দেখা পায় জুভিরা। মাতুইদির ক্রস থেকে রোনালদোর পা হয়ে বল পেয়ে যান রামজি। আর সেখান থেকেই গোল করে জুভেন্টাসকে লিড এনে দেয় এই ইংলিশ মিডফিল্ডার।

১৩ মিনিট পর দারুণ এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন দিবালার। আর এ গোলেই জয় নিশ্চিত হয় স্বাগতিক জুভেন্টাসের।

২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সমান ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে লাৎসিও। ৫৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে ইন্টার মিলান।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা