খেলা

করোনা আতঙ্কে অনিশ্চিত বাংলাদেশ-আফগানিস্তান বিশ্বকাপ বাছাই

ক্রীড়া প্রতিবেদক:

করোনাভাইরাসের কারণে বিশ্বের বড় বড় ইভেন্টের মতো আন্তর্জাতিক ক্রীড়াসূচিতে আসছে পরিবর্তন। এমনকি বাতিল করতে হচ্ছে পূর্ব নির্ধারিত সব খেলার সূচিও। সে ধারাবাহিকতায় এবার অনিশ্চয়তার মধ্যে পড়লো ২০২২ কাতার বিশ্বকাপের বাছাইয়ের বাকি ম্যাচগুলো।

আগামী ২৬ মার্চ সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার বিশ্বকাপ বাছাইয়ের ফিরতি ম্যাচটি।

কিন্তু করোনাভাইরাসের কারণে এই ম্যাচটি অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। ম্যাচটি নির্দিষ্ট সময়ে আয়োজন করা সম্ভব হবে কি না তা নিয়ে এএফসি কথা বলবে দুই দেশের ফুটবল কর্তৃপক্ষের সঙ্গে।

ফিফা ও এএফসি কর্মকর্তারা জরুরিভাবে এ বিষয় নিয়ে আলোচনা করছে। সেখান থেকে খেলোয়াড়দের স্বাস্থ্যের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এমন একটি প্রস্তাব এসেছে। যা বিবৃতির মাধ্যমে জানিয়েছে এশিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা এএফসি।

এ বিষেয় বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছেন, বিষয়টি নিয়ে ফিফা ও এএফসি আলোচনা চালাচ্ছে। তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এএফসির এ সংক্রান্ত একটি বিবৃতি দেখেছি। তারা আমাদের সঙ্গে আলোচনা করবে। আমি শুক্রবার এ বিষয় নিয়ে এএফসির সঙ্গে কথা বলে বিস্তারিত জানাতে পারবো।

বাংলাদেশ ও আফগানিস্তানের প্রথম ম্যাচটি হয়েছিল গত বছরের ১০ সেপ্টেম্বর। তাজিকিস্তানের দুসানবেতে সেই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ১-০ গোলে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা