জাতীয়

করোনায় ৫৮ পুলিশ সদস্য আক্রান্ত, কোয়ারেন্টাইনে ৬৩৩

নিজস্ব প্রতিবেদক:

প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়াল থাবায় বিশ্বে এখন পর্যন্ত দেড় লক্ষাধিক মানুষ প্রাণ হারিয়েছে। এ ভাইরাসে সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২২ লাখের বেশি। বিশ্বের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশেও বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

করোনায় বাংলাদেশে মৃত্যু হয়েছে ৭৫ জনের, আর এতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৮শ’। এই সংকটময় অবস্থায় দেশ রক্ষায় ঝুঁকি নিয়ে মাঠে রয়েছেন পুলিশ সদস্যরা। দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত অর্ধশতাধিক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

ডিএমপি সূত্রে জানা যায়, এখন পর্যন্ত ৫৮ পুলিশ সদস্যে করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে ২৭ জন ডিএমপিতে, ১১ জন গোপালগঞ্জে, ছয়জন নারায়ণগঞ্জে, পাঁচজন গাজীপুর মহানগর পুলিশে, দুজন কিশোরগঞ্জে এবং একজন করে ময়মনসিংহ, নরসিংদী, চট্টগ্রাম মহানগর পুলিশ, পুলিশ টিঅ্যান্ডআইএম, এপিবিএন ময়মনসিংহ, নৌ পুলিশ ইউনিট ও অ্যান্টি টেররিজম ইউনিটের সদস্য।

পুলিশের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক সোহেল রানা বলেন, পুলিশের যেসব সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের পুলিশের স্থানীয় চিকিৎসাকেন্দ্র গুলোতে আইইডিসিআর এর নিয়ম অনুসরণ করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের আইসোলেশনে রাখা হচ্ছে। কারও শারীরিক অবস্থার অবনতি হলে তখন আইইডিসিআর যে হাসপাতালগুলোকে করোনা চিকিৎসার জন্য নির্ধারণ করে দিয়েছে সেগুলোতে স্থানান্তর করা হবে।

তবে এই আক্রান্তের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। সংক্রমণের ঝুঁকিতে আছেন এমন ৬৩৩ পুলিশ সদস্যকে ‘হোম’ ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। সারা দেশজুড়ে সামাজিক দূরত্ব নিশ্চিত, লকডাউন কার্যকর, রাস্তায় জীবাণুনাশক ছিটানো, শ্রমজীবী মানুষকে সহায়তা করা, চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়াসহ নানা দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ সদস্যরা আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা